সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি হবিগঞ্জ বাহুবল-রাজাপুর সড়ক সংস্কারে অনিয়ম সিলেট হাম ও হাম উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু সিলেট পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭১ সিলেট চোরাই পণ্য বালুর ট্রাক ও প্রাইভেট কারসহ আটক ১ সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৪ প্রতিদিন রাতে গরম দুধের সঙ্গে খেজুর খেলে মিলবে যেসব উপকার ৪০ বছর পর বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান

দুই রিসোর্টে অভিযানে ২১ নারী-পুরুষ আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪১:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪ ১৯১ বার পড়া হয়েছে

প্রতিবেদক, মৌলভীবাজার :

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের দুটি রিসোর্টে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। অভিযানকালে অবাঞ্ছিত ১১ নারী ও ১০ পুরুষকে আটক করা হয়েছে।

শুক্রবার ভোর রাতে শ্রীমঙ্গলের ডলুছড়া এলাকার গ্রিণ প্যালেস টি রিসোর্ট এবং টংথাই রিসোর্টে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

আটককৃতরা হলো- শ্রীমঙ্গল থানার উত্তরসুর গ্রামের মীর মোহাম্মদ আবদুর রউফ, একই থানার সুরভীপাড়ার আয়শা বেগম, হবিগঞ্জের চুনারুঘাট থানার জয়লালচান গ্রামের জাবেদ মিয়া ও উলুকান্দির ফয়সাল মিয়া, নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ধাপা ইদরাপুল গ্রামের নুসরাত জাহান ইশা, নরসিংদীর শিবপুর থানার কুমরাদি গ্রামের আফছানা, পাবনার সুজানগর থানার সুমি আক্তার, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার কুলাশিলের সানজিদা আক্তার, সুনামগঞ্জের জগন্নাথপুরের কোয়াচপুরের স্বপন সূত্রধর, ঢাকার হাজারীবাগ থানার হাজারিবাগের ফাহিম ইসলাম, একই থানার গনকটলি লেনের তানভীর আহমদ ও এনায়েতগঞ্জের সঞ্জয় রায়, শরীয়তপুর জেলার নড়িয়া থানার গোড়াগাঁও’র রাহাত সিকদার, মৌলভীবাজার সদরের আমতৈল গ্রামের আবদুল্লাহ, কুলাউড়ার আকিলপুরের আবদুল্লাহ, সিরাজগঞ্জের সলংগা থানার চরভেরা গ্রামের ইসরাত জাহান মিতু, রাঙ্গামাটি জেলার লংগুদু করলাছড়ি গ্রামের জান্নাত আক্তার, চট্টগ্রারে চকরিয়া থানার খারবাং গ্রামের তাসনিম আক্তার, বরিশাল জেলার কাউনিয়া থানার কাউনিয়া গ্রামের রাত্রি আক্তার ও পাখি আক্তার, খাগড়াছড়ি জেলার ফটিকছড়ি থানার ফটিকছড়ি গ্রামের তাসফিয়া।

জানা যায়, শ্রীমঙ্গলের দায়িত্বে থাকা সেনাবাহিনীর মেজর মেজবা, বিজিবির মেজর এমরান ও শ্রীমঙ্গল থানার এসআই সুব্রত দাসের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। মূলত নারায়নগঞ্জের আলোচিত আওয়ামী লীগ নেতা শামীম ওসমানকে ধরার জন্য অভিযানটি পরিচালনা করা হয়। তবে শামীম ওসমানকে পাওয়া না গেলেও রিসোর্ট দুটি থেকে অবাঞ্ছিত ২১ নারী-পুরুষ আটক হয়।

এদিকে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, গত প্রায় ১৫ বছর ধরে আওয়ামী লীগের নাম বিক্রি করে গ্রিণ প্যালেস টি রিসোর্ট ও টংথাই রিসোর্টের মালিকরা এই অবৈধ ব্যবসা চালিয়ে আসছেন। উপজেলা আওয়ামী লীগের নেতাদের ও শ্রীমঙ্গল থানা পুলিশকে মাসোহারা দিয়ে এই ব্যবসা চালানো হতো।

শ্রীমঙ্গল থানার এসআই সুব্রত দাস সাংবাদিকদের জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজুর মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দুই রিসোর্টে অভিযানে ২১ নারী-পুরুষ আটক

আপডেট সময় : ০৪:৪১:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪