সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে গ্যাস সংকটে যানবাহনের ভাড়া বৃদ্ধি, ক্ষোভ সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারে ৩৪ দিনে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা সিলেট রায়নগর রাজবাড়ী মিতালি ১১১ নম্বর বাসায় খুন হওয়া সাত্তার-সুরাইয়ার সন্তানসহ স্বজনদের শান্তনা দেন মন্ত্রী মুক্তাদির ও আরিফ বঙ্গবন্ধুর ৫১ তম শাহাদাত বার্ষিকী ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন সিলেট শাহজালাল (রহ.) মাজারের তৃতীয় দফায় দানবাক্স খুলে টাকা গণনা সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথরে গোসলে নেমে পর্যটকের মৃত্যু ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন গ্যাসের তীব্র সংকট : লাখ লাখ শ্রমিক কর্মহীন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

শ্রীমঙ্গলে ৩ চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫০:০৫ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩ ২৩৭ বার পড়া হয়েছে

বড়লেখা(মৌলভীবাজার) প্রতিনিধি :

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার বিশেষ অভিযানে তিনটি চোরাই মোটরসাইকেলসহ শুক্কুর মিয়া(২৭) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল ২৪ মার্চ ভোর ০৩.০০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানাধীন বীরগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে শুক্কুর মিয়াকে গ্রেফতার করা হয়।

থানা সুত্রে জানা যায়, গত ২০ মার্চ শ্রীমঙ্গল থানাধীন বিরাইমপুর(কলেজরোড) এলাকার জনৈক তানভীর আহমেদের ভাড়া বাসার গ্যারেজের ভেতর থেকে একটি লাল রঙের হিরো স্প্লেন্ডার ১০০ সিসি, রেজিঃ নং-ঢাকা মেট্রো হ-৫২-২২৪৭, ইঞ্জিন নং- HA10ERH9J1252, চেসিস নং- PS1HAR145HJL01270 মোটরসাইকেলটি অজ্ঞাত লোকেরা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় মোটরসাইকেলের মালিকের অভিযোগের প্রেক্ষিতে শ্রীমঙ্গল থানায় একটি চুরি মামলা রুজু করা হয়।

মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া দিকনির্দেশনায় শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সিরাজুল ইসলাম শ্রীমঙ্গল থানার একটি টিম নিয়ে মোটরসাইকেল চোর চক্রের সন্ধানে কাজ শুরু করে।

গোপন সোর্স এবং তথ্যপ্রযুক্তির সাহায্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীগঞ্জ থানার বীরগাঁও এলাকায় আসামির বাড়ি থেকে মোটরসাইকেল চুরির সাথে জড়িত শুক্কুর মিয়াকে(২৭) গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শুক্কুর মিয়াকে জিজ্ঞাসাবাদে এবং তার দেখানো মতে তার বসতবাড়ির একটি টিনশেড ঘরে তল্লাশি করে মামলার চোরাই লাল রঙের হিরো স্প্লেন্ডার ১০০ সিসি মোটরসাইকেলটি উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

এছাড়াও ঘটনাস্থল থেকে একটি কালো রঙের ডিসকোভার ১৫০ সিসি এবং একটি লাল রঙের ডায়াং রানার মোটরসাইকেল জব্দ করা হয়।

শুক্কুর মিয়া আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের অন্যতম সদস্য বলে জানা যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শুক্কুর মিয়া তার সহযোগীদের নিয়ে শ্রীমঙ্গল থানার মোটরসাইকেল চুরির সাথে জড়িত মর্মে স্বীকার করেছে।

গ্রেফতারকৃত শুক্কুর মিয়াকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান চলমান আছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শ্রীমঙ্গলে ৩ চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ১

আপডেট সময় : ০১:৫০:০৫ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩