সিলেটের জৈন্তাপুর থানা পুলিশের অভিয ০১ কোটি ৩০ লক্ষ টাকা মূল্যের ৪,৩৪১ পিস ভারতীয় শাড়ীসহ গ্রেফতার ০১
- আপডেট সময় : ০৬:০১:৩২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
প্রেস বিজ্ঞপ্তি
সিলেটের জৈন্তাপুর থানা পুলিশের অভিযানে অভিনব কায়দায় পাচারকালে ০১ কোটি ৩০ লক্ষ টাকা মূল্যের ৪,৩৪১ পিস ভারতীয় শাড়ীসহ গ্রেফতার ০১
সিলেটের জৈন্তাপুর থানা পুলিশের অভিযানে অভিনব কায়দায় পাচারকালে ০১ কোটি ৩০ লক্ষ টাকা মূল্যের ৪,৩৪১ পিস ভারতীয় শাড়ীসহ গ্রেফতার ০১
সিলেট জেলার অপরাধ দমন, অবৈধ মাদক উদ্ধার, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া চোরাচালান রোধ, মাদক চোরাচালানের সহিত জড়িত অপরাধীদের চিহিৃত করণ এবং গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট গুরুত্বের সাথে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় ৩০/৯/২০২৬খ্রি; ভোর ০৫:১০ ঘটিকার সময় সিলেট জেলার জৈন্তাপুর থানা পুলিশের একটি আভিযানিক দল জৈন্তাপুর থানাধীন ১নং নিজপাট ইউপির অন্তর্গত নয়াখেল সাকিনস্থ সারী নদীর ব্রীজের উত্তর পাড়ে সিলেট তামাবিল- হাইওয়ে রাস্তায় চেকপোস্ট স্থাপন করে একটি বালুভর্তি ট্রাক তল্লাশি করে আসামি মো: আলাল (৩৫), পিতা-সিদ্দেক আলী, গ্রাম-পাঁচ সেউতী, পূর্ব আলীরগাঁও ইউপি, থানা- গোয়াইনঘাট, জেলা-সিলেট এর হেফাজত হতে ৪,৩৪১ পিস ভারতীয় শাড়ী যার আনুমানিক মূল্য=১,৩০,২৩০০০/-(এককোটি ত্রিশলক্ষ তেইশ হাজার) টাকা এবং একটি হলুদ রংয়ের বড় ট্রাক যাহার রেজিঃনং- ঢাকা মেট্রো- ট- ১৮-৬৫৯১ যার আনুমানিক মূল্য ২৫,০০,০০০/-(পঁচিশ লক্ষ) টাকাসহ আটক করা হয়। এ সংক্রান্তে জৈন্তাপুর মডেল থানার মামলা নং- ২৯, তারিখ- ৩০/৯/২০২৬খ্রি, ধারা- 25B(1)(b)/25D The Special Power’s Act 1974 রুজু করা হয়েছে।





















