সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান নগর উন্নয়নে জনগণের চাহিদা ও বাস্তব প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে- এলাকা পরিদর্শনে সিসিক প্রশাসক বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মিয়ানমারের রাষ্ট্রদূতের বৈঠক সিলেট মেট্রোপলিটন নবনিযুক্ত পুলিশ কমিশনারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সিলেট রেঞ্জ ডিআইজি সঙ্গে নবনিযুক্ত এসএমপি পুলিশ কমিশনারের সৌজন্য সাক্ষাৎ হবিগঞ্জ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত রাষ্ট্রায়ত্ত ৪৪ শিল্পপ্রতিষ্ঠান বিক্রির উদ্যোগ বা/তিলের দাবি বাসদের সিলেট সীমান্তে ৭৮ লক্ষ টাকার চোরাই পণ্য জব্দ সিলেটে সুদূর চীন থেকে বাংলাদেশে এসে প্রিয় মানুষকে বিয়ে করলেন এক চীনা যুবক সিলেট গোলাপগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ৩

সিলেটে দায়িত্বরত এক পুলিশ সদস্যের ওপর হামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৬:২১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ১৮৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন বাইপাস পয়েন্টে ম্যাজিস্ট্রেট পরিচালিত অভিযানের সময় দায়িত্বরত এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার (২২ এপ্রিল) বিকেল ৫টার দিকে এই ঘটনা ঘটে।

আহত ওই পুলিশ সদস্য কনস্টেবল খসরু হাসান (৪০), যিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানায়, ভোলাগঞ্জ থেকে সিলেটগামী একটি মোটরসাইকেল (এপাচি ভার্সন-৩) মহানগরীর এয়ারপোর্ট রোডের বাইপাস এলাকায় পৌঁছালে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চলমান অভিযানের অংশ হিসেবে সেটিকে থামানো হয়। এ সময় দায়িত্বরত পুলিশ সদস্যরা মোটরসাইকেলের কাগজপত্র ও গাড়ি তল্লাশির জন্য চালককে সংকেত দেন।

এতে মোটরসাইকেল চালক ক্ষিপ্ত হন। এবং ওইসময় সিগন্যাল দেওয়া পুলিশ কনস্টেবল খসরু হাসানের সাথে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে চালক ক্ষিপ্ত হয়ে খসরু হাসানের ওপর হামলা চালান এবং তাকে মারধর করেন। পরে স্থানীয় লোকজন ও অন্যান্য পুলিশ সদস্যরা এগিয়ে আসতে দেখে অভিযুক্ত চালক ঘটনাস্থল থেকে গাড়ি নিয়ে পালিয়ে যান।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুর রহমান জানান, আহতাবস্থায় কনস্টেবল খসরুকে সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় জড়িত মোটরসাইকেল চালককে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে দায়িত্বরত এক পুলিশ সদস্যের ওপর হামলা

আপডেট সময় : ০২:২৬:২১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬