ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট র‌্যাবের চিরুণী অভিযানে আটক ১৬ সিলেটে কর্মচারীকে ছুরিকাঘাতের ঘটনায় ৩ অভিযুক্ত গ্রেপ্তার সিলেট আইপি ক্যামেরার আওতায় আসছে মহানগরী হবিগঞ্জ সমিতি সিলেটের দোয়া ও ইফতার মাহফিল ২০২৬  সিলেটে ভেজাল বিরোধী অভিযানে দুুটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে পেট্রোল পাম্পে হামলা,সকল পেট্রোল পাম্প কর্মবিরতি ও ধর্মঘটের ডাক সিলেটে সিরিয়াল নিয়ে দ্বন্দ্বে পেট্রোল পাম্প কর্মচারীকে ছুরিকাঘাত যুদ্ধ দীর্ঘমেয়াদি হলে অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে- বাণিজ্যমন্ত্রী মুক্তাদির এলপি গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব ৭ মার্চের ভাষণ বাজানোয় গ্রেফতার ইমিসহ তিনজনের জামিন নামঞ্জুর

সিলেট আইপি ক্যামেরার আওতায় আসছে মহানগরী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজের গতি আরও বাড়াতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন বস্ত্র ও পাট এবং শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি।

তিনি বলেছেন, সারা দেশের মধ্যে একটি দৃষ্টান্ত হিসেবে সিলেটকে গড়ে তুলতে চান। অপরাধ দমনে শিগগিরই সিলেট নগরীকে অত্যাধুনিক আইপি ক্যামেরার আওতায় আনা হবে বলেও তিনি জানান।

মঙ্গলবার (১০ মার্চ) সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমাদের দেশ এখনও সম্পদে সীমিত। তবুও যে সম্পদ ও সক্ষমতা রয়েছে, তা দিয়েই সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখতে হবে।

এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, আমরা সন্ত্রাসমুক্ত ও শান্তির নগর হিসেবে সিলেটকে গড়ে তুলতে চাই। সেই লক্ষ্যেই সবাই নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যাচ্ছেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় সন্ত্রাসমুক্ত সিলেট গড়ে তোলা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সভায় খন্দকার আব্দুল মুক্তাদির পুলিশের কার্যক্রম আরও গতিশীল করতে পর্যাপ্ত যানবাহনের ব্যবস্থা, আবাসন সুবিধাসহ বিভিন্ন সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (উত্তর ও দক্ষিণ), সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

সিলেট মেট্রোপলিটন পুলিশের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপকমিশনারবৃন্দ, বিভিন্ন থানার অফিসার ইনচার্জসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট আইপি ক্যামেরার আওতায় আসছে মহানগরী

আপডেট সময় : ০৫:৩৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬