সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

সিলেট নগর সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা চাইলেন- সিসিক প্রশাসক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৭:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬ ১৪৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক নগরের সার্বিক উন্নয়ন, পরিচ্ছন্নতা ও নাগরিক সেবার মানোন্নয়নে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।

শুক্রবার সিলেট নগরে বিভিন্ন সংগঠন আয়োজিত ইফতার মাহফিলে  তিনি বলেন, একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তুলতে শুধু সিটি কর্পোরেশনের উদ্যোগই যথেষ্ট নয়; এর জন্য প্রয়োজন নাগরিকদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ।

তিনি আরও বলেন, নগরের অবকাঠামো উন্নয়ন, সড়ক মেরামত, জলাবদ্ধতা নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশ সংরক্ষণে সিটি কর্পোরেশন ধারাবাহিকভাবে কাজ করছে। নাগরিকদের সহযোগিতা পেলে এসব কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ হবে।

প্রশাসক সবাইকে নগর পরিচ্ছন্ন রাখা, নির্ধারিত স্থানে ময়লা ফেলা এবং উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করার আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টায় সিলেটকে একটি আধুনিক, সুন্দর ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

আব্দুল কাইয়ুম চৌধুরী বিকেলে নগরীর একটি হোটেলে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি সিলেট জেলা শাখার নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন। সংগঠনের জেলা শাখার সভাপতি গাজী নাসিরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।

এরপর সিসিক প্রকাশক সিলেটস্থ অষ্টগ্রাম উপজেলা উন্নয়ন ও কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল, সিলেটস্থ বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি, মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ, কিরা’আতুল কোরআন পরিষদ এবং শাহজালাল এনজিএফএফ স্কুল এন্ড কলেজের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট নগর সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা চাইলেন- সিসিক প্রশাসক

আপডেট সময় : ০৮:৩৭:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬