ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান খালখনন কর্মসূচি উৎপাদন বৃদ্ধি ও বন্যা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : এমপি এম এ মালিক হবিগঞ্জ মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ আটক ৩ সিলেট বিয়ানীবাজারে ৭০ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ সিলেটের টেস্টি ট্রিটকে ১০ হাজার টাকা জরিমানা সিলেটের হুমায়ূন কবীর পেলেন তিন মন্ত্রণালয়ের দায়িত্ব সিলেটের কায়সার-ডিজিএফআই’র মহাপরিচালক কুশিয়ারায় কয়েকটি বসতবাড়ি বিলীন, খবর শুনে মধ্যরাতেই ছুটে গেলেন এমপি এমরান চৌধুরী মন্ত্রিসভা কমিটি পুনর্গঠন,একনেকসহ তিন কমিটির সদস্য খন্দকার মুক্তাদির সিলেট নগরীর নাগরিক সেবা আরও জোরদার করা হবে – কাইয়ুম চৌধুরী সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ

সিলেট সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব বুঝে নিলেন কাইয়ুম চৌধুরী–

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২০:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ ৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেট সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি সিলেট জেলা বিএনপির সভাপতি। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে কাইয়ুম চৌধুরীসহ অন্য সিটি করপোরেশনগুলোর প্রশাসকরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন। এ উপলক্ষে মন্ত্রণালয়ে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

এর আগে রবিবার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (সিটি করপোরেশন-১ শাখা) এক প্রজ্ঞাপনে সিলেটসহ দেশের ছয় সিটি করপোরেশনে কাইয়ুম চৌধুরীসহ ছয়জন পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেয়। 

জানা গেছে, আওয়ামী লীগ সরকারবিরোধী আন্দোলনে সিলেটের রাজপথে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন আবদুল কাইয়ুম চৌধুরী। ছাত্রদল, যুবদল হয়ে বিএনপিকে সুসংগঠিত ও ঐক্যবদ্ধ রাখতে দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছেন প্রবীণ এই রাজনীতিবিদ ও সমাজসংগঠক। গত আওয়ামী লীগ সরকারের আমলে সরকারের দমন-নির্যাতনের শিকার বিএনপির নেতা-কর্মীদের পাশে থেকে তিনি কর্মিবান্ধব নেতা হিসেবে ব্যাপক পরিচিতি পান। এ ছাড়া সিলেটে বন্যা ও করোনাকালে ব্যাপকভাবে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেও তিনি আলোচিত হন।

আবদুল কাইয়ুম চৌধুরী গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে দলের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। দলের প্রতি তার নিষ্ঠা ও একাগ্রতা বিবেচনায় অনেকই মনে করেছিলেন, তিনি আসনটিতে বিএনপির মনোনয়ন পাবেন। তবে এ আসনে দলটি মনোনয়ন দেয় যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি এম এ মালিককে। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর মালিক ১৯ বছর পর দেশে ফিরে মনোনয়ন পেতে তৎপর হন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব বুঝে নিলেন কাইয়ুম চৌধুরী–

আপডেট সময় : ১০:২০:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬