সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি হবিগঞ্জ বাহুবল-রাজাপুর সড়ক সংস্কারে অনিয়ম সিলেট হাম ও হাম উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু সিলেট পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭১ সিলেট চোরাই পণ্য বালুর ট্রাক ও প্রাইভেট কারসহ আটক ১ সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৪ প্রতিদিন রাতে গরম দুধের সঙ্গে খেজুর খেলে মিলবে যেসব উপকার ৪০ বছর পর বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান

সিলেটে নির্বাচনী নিরাপত্তায় নিয়োজিত আনসার-ভিডিপি সদস্যদের হাজিরা প্যারেড অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৫:১৮ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬ ১১৬ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরাপদ করার লক্ষ্যে সিলেট জেলার ১৩টি উপজেলায় মোতায়েনকৃত আনসার ও ভিডিপি সদস্যদের ‘হাজিরা প্যারেড’ আজ সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সিলেট জেলা কার্যালয় কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ, এনডিসি, পিএসসি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শাহ আহমদ ফজলে রাব্বি, বিএএম, এনডিসি, উপমহাপরিচালক, সিলেট রেঞ্জ। এছাড়াও উপস্থিত ছিলেন জনাব মো: শাহ নেওয়াজ হোসেন, জেলা কমান্ড্যান্ট, সিলেট এবং আনসার-ভিডিপির জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

​সিলেট জেলার ১৩টি উপজেলার ১০১৬টি ভোট কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য মোট ১৩,২০৮ জন আনসার-ভিডিপি সদস্য উপস্থিত হয়েছেন। এবারের নির্বাচনে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে ২ জন করে সদস্য ‘সুরক্ষা অ্যাপ’-এ ‘এন্ড ইউজার’ হিসেবে দায়িত্ব পালন করবেন। ভোটকেন্দ্রে যেকোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তারা তাৎক্ষণিকভাবে এই অ্যাপের মাধ্যমে রিপোর্ট করবেন, যার প্রেক্ষিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন স্ট্রাইকিং টিম রেসপন্ডার হিসেবে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে।

প্রধান অতিথি তার বক্তব্যে উল্লেখ করেন, এবারের নির্বাচনেই প্রথমবারের মতো প্রিজাইডিং অফিসারের নিরাপত্তার জন্য একজন অস্ত্রধারী সদস্য বিশেষভাবে মোতায়েন করা হবে। এছাড়া প্রতিটি কেন্দ্রে ঝুঁকি বিবেচনায় ১৩ জন সদস্যের মধ্যে ৩ জন সদস্য অস্ত্রসহ সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে থাকবেন। প্রধান অতিথি  উপস্থিত জনবলকে সর্বোচ্চ দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সাথে নির্বাচনী নিরাপত্তা দায়িত্ব পালন করার নির্দেশনা প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে নির্বাচনী নিরাপত্তায় নিয়োজিত আনসার-ভিডিপি সদস্যদের হাজিরা প্যারেড অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:৫৫:১৮ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬