সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

সিলেট কানাইঘাটের ৮১টি ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫১:০৯ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬ ২৫৫ বার পড়া হয়েছে

কানাইঘাট প্রতিনিধি :

সারা দেশের ন্যায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট কানাইঘাট উপজেলার সকল ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে।

ইতোমধ্যে উপজেলার মোট ৮১টি ভোট কেন্দ্রের মধ্যে ৯৫ শতাংশেরও বেশি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন সম্পন্ন হয়েছে।

উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও মেহদী হাসান শাকিল জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) সংসদীয় আসনের আওতাভুক্ত কানাইঘাট উপজেলার সব ভোট কেন্দ্রকে সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে। আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে এ কার্যক্রম সম্পূর্ণ করা হবে।
 
তিনি আরও বলেন, উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন করতে এসব উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া ভোট কেন্দ্রের আশপাশের এলাকা ও গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহও ইতোমধ্যে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান, প্রতিটি ভোট কেন্দ্র সার্বক্ষণিকভাবে সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হবে, যাতে ভোটগ্রহণ প্রক্রিয়া স্বচ্ছ ও নিরাপদ থাকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট কানাইঘাটের ৮১টি ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায়

আপডেট সময় : ০৩:৫১:০৯ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬