সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

সিলেট নগরীর কোটি টাকার উন্নয়ন এখন ফুটপাত দুর্ঘটনার প্রহর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪০:০১ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬ ২৮৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি :

সিলেট নগরীর সৌন্দর্য্যবর্ধনে ফুটপাতে ব্যয় করা হয়েছিল কোটি টাকা।নগরীতে সৌন্দর্য্যবর্ধনের জন্য বসানো হয়েছিল টাইলস। কিন্তু ড্রেনের উপর ফুটপাতে অপরিকল্পিতভাবে বসানো এই টাইলস নগরবাসীর ‘ফুটপাত দুর্ঘটনার প্রহর’ হয়ে দাঁড়িয়েছে। ড্রেন পরিচ্ছন্ন করার ব্যবস্থা না রেখে টাইলস বসানোর কারণে এখন সেগুলো ভাঙতে হচ্ছে। 

এতে সৌন্দর্য্যহানীর পাশাপাশি ফুটপাত অনিরাপদ হয়ে ওঠেছে। তবে নগরভবন কর্তৃপক্ষ বলছে, ভবিষ্যতে যাতে ড্রেন পরিচ্ছন্ন করতে টাইলস না ভাঙতে হয় সেই ব্যবস্থা রেখেই ফুটপাত মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে।

সিলেট সিটি করপোরেশন (সিসিক) সূত্র জানায়, নগরীর সৌন্দর্য্যবৃদ্ধির জন্য সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী আমলে প্রায় ৭ কিলোমিটার ফুটপাতে টাইলস বসানো হয়েছিল। এতে ব্যয় করা হয় দেড় কোটি টাকার উপরে। সিলেট নগরীর বেশিরভাগ ফুটপাতই ড্রেনের উপর নির্মিত হওয়ায় বর্ষায় দেখা দেয় বিপত্তি। ড্রেন পরিস্কার করতে গিয়ে ভাঙতে হয় টাইলস। স্থানে স্থানে টাইলস ভেঙে পরিস্কার করতে হয় ড্রেন। এতে শ্রীহীন হয়ে পড়ে ফুটপাত।

ভাঙাচোরা ফুটপাত হয়ে ওঠে অনিরাপদ। ফলে হাঁটতে গিয়ে ফুটপাতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে নারী, শিশু, বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা ফুটপাতে চলতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন। সৌন্দর্য্যবর্ধনে সিসিকের এই প্রকল্পকে এখন অপরিকল্পিত বলে মনে করছেন নগরবাসী।

সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আলী আকবর জানান, প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে ফুটপাতে টাইলস বসানো হয়েছিল। ড্রেন পরিস্কারের জন্য বিভিন্ন স্থানে এসব টাইলস ভাঙতে হয়েছে। নতুন করে আবারও টাইলস পুনঃস্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে এবার এমনভাবে টাইলস লাগানো হবে, যাতে ড্রেন পরিস্কারের সময় আর ভাঙতে না হয়। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট নগরীর কোটি টাকার উন্নয়ন এখন ফুটপাত দুর্ঘটনার প্রহর

আপডেট সময় : ০৯:৪০:০১ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬