সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান আন্তর্জাতিক অভিবাসী দিবস’ এবং ‘জাতীয় প্রবাসী দিবস’ উদযাপনের লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সিলেট ইসলামিক ফাউন্ডেশনে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও দু’আ মাহফিল পরিবেশ রক্ষায় ব্যক্তিগত উদ্যোগ সমাজের জন্য অনুকরণীয় মডেল-বিভাগীয় কমিশনার সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন ১০ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় এক বছরের সাজা ‘সমন্বিত উদ্যোগেই গড়ে উঠবে আধুনিক সিলেট’ – বাণিজ্যমন্ত্রী ত্রিতরঙ্গের বাদল সাঁঝের বর্ণাঢ্য আয়োজন ‘শ্রাবনের মেঘগুলো’ সিলেট রেঞ্জের ডিআইজি জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন যুক্তরাজ্যে বাংলাদেশিদের মধ্যে ৯৫ শতাংশই সিলেটি সিলেট আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ৩৫১ জন

একুশ আমাদের জাতীয় চেতনা ও আত্মমর্যাদার প্রতীক : সিকৃবি ভিসি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩১:১২ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬ ২০৫ বার পড়া হয়েছে

প্রেসবিজ্ঞপ্তি

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বলেছেন, ২১ ফেব্রুয়ারি বাঙালি জাতির জন্য যেমন শোকের, তেমনি গর্বের। ১৯৫২ সালের একুশ আমাদের জাতীয় চেতনা ও আত্মমর্যাদার প্রতীক। মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠায় শহীদদের আত্মত্যাগ বাঙালি জাতির ইতিহাসে চিরস্মরণীয়।

তিনি বলেন, ১৯৯৯ সালে ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ায় বিশ্বব্যাপী ভাষাগত বৈচিত্র্যের গুরুত্ব নতুন মাত্রা পেয়েছে। একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে মাতৃভাষার শুদ্ধ চর্চা ও গবেষণায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাই। ২১ ফেব্রুয়ারি (শনিবার) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস উদযাপন কমিটির আয়োজনে একুশের চেতনায় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মুখ থেকে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মরণে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলামের নেতৃত্বে প্রভাত ফেরি বের করা হয়।

প্রভাত ফেরিতে সিকৃবি ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার, প্রক্টর প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ, বিভিন্ন অনুষদের ডিন, প্রভোস্ট, বিভিন্ন বিভাগের পরিচালক, দপ্তর প্রধানসহ শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। প্রভাত ফেরি শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম এর নেতৃত্বে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় এবং পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদারের সভাপতিত্বে একুশে ফেব্রুয়ারির প্রেক্ষাপট নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম ও ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

একুশ আমাদের জাতীয় চেতনা ও আত্মমর্যাদার প্রতীক : সিকৃবি ভিসি

আপডেট সময় : ০৮:৩১:১২ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬