সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

সিলেটে টিসিবির পণ্য বিক্রি শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০২:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬ ১৪৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

পবিত্র রমজান উপলক্ষে সিলেটসহ সারা দেশে টিসিবির খোলা ট্রাকে পণ্য বিক্রি শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) থেকে। বাজারের চেয়ে কম দামে কেনা যাবে ভোজ্যতেল, চিনি, ছোলা, ডাল ও খেজুর। পাশাপাশি চলবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিক্রি কার্যক্রমও।

বাজারের চেয়ে কম দামে কেনা যাবে ভোজ্যতেল, চিনি, ছোলা, ডাল ও খেজুর। পাশাপাশি চলবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিক্রি কার্যক্রমও। তবে রমজানের বাজার নিয়ন্ত্রণ করা নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে বলে শঙ্কা ক্যাবের। ভোজ্যতেল, চিনি, ছোলা, ডাল ও খেজুর- রমজানে এ পাঁচ পণ্যের চাহিদাই থাকে সবচেয়ে বেশি। বাজারে দাম বেশি থাকায় টিসিবির পণ্যেই ভরসা স্বল্প আয়ের মানুষের।

টিসিবি বলছে, মঙ্গলবার শুরু হচ্ছে বিক্রি কার্যক্রম। সেজন্য সব প্রস্তুতি শেষ করা হয়েছে। পণ্য নিতে নির্ধারিত ডিলারদের টাকা জমা দেওয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

নিয়মিত পণ্যের সঙ্গে মিলবে ছোলা ও খেজুর। সারাদেশে থাকবে চারশ’র বেশি ট্রাক। প্রতিটি ট্রাকে থাকবে ৪০০ ভোক্তার জন্য পণ্য। শুক্রবার বাদে বিক্রি চলবে সপ্তাহের বাকি দিনগুলোতে। টিসিবির দাবি, পণ্যের কোনো ঘাটতি হবে না।

টিসিবি’র মুখপাত্র শাহাদত হোসেন বলেন, পবিত্র রমজান উপলক্ষে বাজার স্থিতিশীল রাখতে কতিপয় পণ্য ট্রাক সেলের মাধ্যমে বিক্রি করবে, এটা এখন পর্যন্ত সম্ভাব্য সময় ১৭ (ফেব্রুয়ারি) তারিখ থেকে বিক্রি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এটা সারা দেশব্যাপীই হবে- প্রতিটি জেলা, সিটি করপোরেশন এবং বিভাগীয় শহরগুলোতে এটা হবে।

ভালো এ উদ্যোগের সুফল যেন স্বল্প আয়ের মানুষ পায়, সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ ক্যাবের। বিশেষ করে সঠিক উপকারভোগীর কাছে পণ্য পৌঁছানোর তাগিদ তাদের।

ট্রাকে পণ্য বিক্রির পাশাপাশি, ফ্যামিলি কার্ডধারীসহ এক কোটি পরিবারের মাঝে ভর্তুকি দিয়ে রোজার পণ্য বিক্রি করবে রাষ্ট্রীয় সংস্থা টিসিবি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে টিসিবির পণ্য বিক্রি শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি

আপডেট সময় : ০২:০২:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬