ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বাহুবলে চালক হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬ ২ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি :

বাহুবলে চাঞ্চল্যকর টমটম চালক কাশেম (৩৩) হত্যা মামলার মূল আসামি এমরান মিয়াকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) হবিগঞ্জ। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে।

গতকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে পিবিআই এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। গ্রেপ্তার এমরান মিয়া বাহুবল উপজেলার লামাতাসি গ্রামের দরবেশ আলীর ছেলে।

পিবিআই জানায়, কাশেম হত্যা মামলাটি ছায়া তদন্ত শেষে ২০২৫ সালের ১০ আগস্ট পিবিআইয়ের কাছে তদন্তের দায়িত্ব হস্তান্তর করা হয়। এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় দীর্ঘ তদন্ত চালানো হয়। এর ধারাবাহিকতায় গত মঙ্গলবার হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে পলাতক অবস্থায় থাকা এমরান মিয়াকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক সুজন চন্দ্র পাল।

সংস্থাটি জানায়, এ মামলায় এর আগে এমরানের সহযোগী ফারুককে গ্রেপ্তার করে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলে কাশেম হত্যায় এমরান মিয়ার সরাসরি সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। পরবর্তী সময়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রয়োজনীয় তথ্য ও সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ করে মূল আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

পিবিআই তদন্ত কর্মকর্তা সুজন চন্দ্র পাল জানান, সুস্পষ্ট তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে এমরান মিয়া সিলেটসহ বিভিন্ন এলাকায় আত্মগোপনে থেকে পুলিশের চোখ ফাঁকি দিচ্ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাহুবলে চালক হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০১:১৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬