ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সিলেটে পালিত পবিত্র শবে বরাত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬ ৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেটে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হলো পবিত্র শবে বরাত।

গতকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত থেকে ধর্মপ্রাণ মুসলমানরা নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির ও দোয়ায় মগ্ন ছিলেন। আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) অনেকেই রোজা রেখেছেন।

মঙ্গলবার দিবাগত রাতে অনেকে নফল নামাজ আদায় করেন এবং আল্লাহর কাছে ক্ষমা ও রহমত কামনা করেন। অনেকে রাতে স্বজনদের কবর জিয়ারত করেন।

শবে বরাত উপলক্ষে সিলেট নগরীর হযরত শাহজালাল (রহ.) ও খাদিমনগরের হযরত শাহপরান (রহ.) মাজারে বিপুল সংখ্যক মুসল্লির সমাগম ঘটে।

মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই দুই ওলির মাজার এলাকায় মুসল্লিদের উপস্থিতি বাড়তে থাকে। কেউ মাজার জিয়ারত করেন, কেউ মসজিদে ইবাদতে অংশ নেন, আবার কেউ পার্শ্ববর্তী কবরস্থানে গিয়ে দোয়া ও মোনাজাত করেন।

শবে বরাত উপলক্ষে মাজার এলাকার বাইরের দোকানগুলোতে টুপি, আতর, গোলাপজল, মোমবাতি, আগরবাতি ও তাসবীহসহ বিভিন্ন ধর্মীয় সামগ্রীর বেচাকেনা লক্ষ্য করা গেছে। একই সঙ্গে বিভিন্ন জেলা থেকে আসা ভিক্ষুকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। মাজার জিয়ারতে আসা মানুষজন নিজ নিজ সামর্থ্য অনুযায়ী তাদের দান করেছেন।

দুই ওলির মাজার ছাড়াও সিলেট নগরীর বিভিন্ন মসজিদে শবে বরাত উপলক্ষে মুসল্লিদের ভিড় দেখা যায়। সন্ধ্যার পর থেকেই মসজিদগুলোতে নফল নামাজ, কোরআন তেলাওয়াত ও জিকিরে অংশ নেন ধর্মপ্রাণ মুসলমানরা। অনেকে কবরস্থানে গিয়ে আপনজনদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে পালিত পবিত্র শবে বরাত

আপডেট সময় : ০১:০৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬