নারীরা জামায়াতে ইসলামীর প্রধান হতে পারবেন না: শফিকুর রহমান
- আপডেট সময় : ০২:০৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬ ৯ বার পড়া হয়েছে
ভিউ নিউজ ৭১ ডেস্ক :
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘কখনো কোনো নারী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রধান হতে পারবেন না।এসময় তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত কোনো নারী প্রার্থী না দেওয়ার কারণও ব্যাখ্যা করেন।
সম্প্রতি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। আল জাজিরার সাংবাদিক শ্রীনিবাসন জৈন সাক্ষাৎকারটি গ্রহণ করেন।
আসন্ন ত্রয়োদশ নির্বাচনে জামায়াতের নারী প্রার্থীর সংখ্যা কত? এমন প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেন, একজনও না। অন্য দলও যে খুব বেশি দিয়েছে, সেটা আপনি দেখাতে পারবেন না। কারণ, এটা বাংলাদেশের কালচার। আমরা এর জন্য প্রস্তুতি নিচ্ছি।
অন্য রাজনৈতিক দল অল্প কিছু হলেও দিয়েছে, আপনারা একজনকেও দিলেন না কেন? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এরই মধ্যে আমি উত্তর দিয়েছি। আমরা ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছি। এটা একদিনে হয়ে যাবে না। আমরা এ বিষয়ে নারীকে অসম্মান করি না ।
















