ঢাকা ০৯:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান পরিচ্ছন্ন নগর গড়তে নাগরিকদেরসম্মিলিত সহযোগিতা জরুরি-সিসিক প্রশাসক হামে আক্রান্ত শিশুকে যা খাওয়াবেন পাকিস্তান ছাড়ল ইরানি প্রতিনিধিদল ‘হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে রয়েছে’ সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ হবিগঞ্জ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন , পরিবেশ বিপর্যয়ের শঙ্কা জরিমানা ২১ হাজার টাকা,ভোজ্য তেলের সরবরাহ নিশ্চিতে র‍্যাব-৯ এর অভিযান, সিলেটে আটক যানবাহন ছেড়ে দিবে পুলিশ, মহানগর এলাকায় যানবাহনগুলো চালানো যাবে না সিলেটে সংস্কৃতি-যাত্রার ৩০ বছর উদযাপন করলো ‘চারুবাক’

সিলেটের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্রে ১০ আসনে নজরদারি করবে ড্রোন, থাকছে ৫৫ প্লাটুন বিজিবি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬ ৬৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সুনামগঞ্জ ২৮-বিজিবি অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির বলেছেন, একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজিবি নির্বাচনকালীন পরিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে। ড্রোনের মাধ্যমে নির্বাচনি এলাকায় নজরদারির ব্যবস্থা চালু করা হবে।

তিনি বলেন, সিলেট অধীনস্থ ৩টি ব্যাটালিয়ন সিলেট ও সুনামগঞ্জ জেলার ১০টি সংসদীয় আসনে ২৩টি উপজেলায় ৫৫ প্লাটুন বিজিবি মোতায়েনের মাধ্যমে দায়িত্ব পালন করবে। সীমান্তবর্তী ৬টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনি দায়িত্ব পালন করবে।

তিনি বলেন, সুনামগঞ্জ জেলাটি হাওড়বেষ্টিত ও দুর্গম এলাকা; যা নির্বাচনি দায়িত্বকে অনেক বেশি চ্যালেঞ্জিং করে তুলেছে। এ চ্যালেঞ্জ মোকাবেলায় নির্বাচনকে নিরাপদ করতে সুনামগঞ্জ জেলার সড়ক এবং নৌপথে দায়িত্ব পালন করবে এবং এ বিষয়ে প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় যানবাহনের ব্যবস্থা করবে সুনামগঞ্জ বিজিবি।

বুধবার (২৮ জানুয়ারি) সুনামগঞ্জ প্রেস কনফারেন্স হল রুমে প্রেস ব্রিফিংয়ে আসন্ন নির্বাচনে বিজিবির দায়িত্ব পালনের পরিকল্পনা তুলে ধরেন কর্নেল একেএম জাকারিয়া কাদির।

২৮-বিজিবি অধিনায়ক বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সুনামগঞ্জ জেলার ৯০ কিলোমিটার সীমান্ত এলাকায় অতিরিক্ত জনবল মোতায়েনের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। ড্রোনের মাধ্যমে নির্বাচনি এলাকায় সার্ভেইল্যান্স ব্যবস্থা চালু করা হবে এবং এ কাজে দক্ষ জনবল প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনে পরিস্থিতি মোকাবেলায় বিজিবিতে নতুনভাবে সংযোজিত নন-লেথাল বা অ-প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ ও প্রস্তুতি আমাদের রয়েছে। নির্বাচনকালীন যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় বিজিবির কুইক রেসপন্স ফোর্স (QRF) প্রস্তুত থাকবে।

তিনি বলেন, জনগণের মধ্যে আস্থা ও সচেতনতা বৃদ্ধির ও জন্য বিভিন্ন প্রেরণামূলক ও উদ্বুদ্ধকরণমূলক কর্মসূচি পরিচালনা করছে। যাতে ভোটারদের অংশগ্রহণ আরও উৎসাহিত হয়। বাংলাদেশ সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ে বিজিবি মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে নির্বাচনে দায়িত্ব পালন করবে।

২৮-বিজিবি অধিনায়ক জানান, নির্বাচন প্রক্রিয়া অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য হয় ও রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে পেশাদারিত্বের সঙ্গে সব দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে বিজিবি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্রে ১০ আসনে নজরদারি করবে ড্রোন, থাকছে ৫৫ প্লাটুন বিজিবি

আপডেট সময় : ০১:৩৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬