সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

সিলেটের দক্ষিণ সুরমায় ১০ ইউনিয়নে ‘ভোটের রিকশা’ কার্যক্রম উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৫:০৬ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬ ১৬৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় সিলেট জেলা তথ্য অফিসের উদ্যোগে গণযোগাযোগ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার লক্ষ্যে ‘ভোটের রিকশা’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম অনীক চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক রকিবুল হাসান।
 
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এ অনীক চৌধুরী বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে ভোটারদের সচেতন অংশগ্রহণ অতন্ত জরুরী। ভোটের রিকশার মাধ্যমে তৃণমূল পর্যায়ে গণভোটের গুরুত্ব ও নাগরিক দায়িত্ব সম্পর্কে বার্তা পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
 
তিনি আরো বলেন, ‘ভোটের রিকশা’কার্যক্রম গ্রাম থেকে গ্রামান্তরে ঘুরে মানুষকে ভোটকেন্দ্রে যেতে উদ্বুদ্ধ করবে এবং সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভাপতির বক্তব্যে সিলেট জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক রকিবুল হাসান বলেন, জেলা তথ্য অফিসের উদ্যোগে আজ থেকে দক্ষিণ সুরমা উপজেলার ১০টি ইউনিয়নে একযোগে ‘ভোটের রিকশা’কার্যক্রমের মাধ্যমে প্রচারণা শুরু হচ্ছে।
 
এইকর্মসূচির আওতায় সাধারণ জনগণকে গণভোটের প্রয়োজনীয়তা ও গুরুত্ব সম্পর্কে সচেতন করা হবে। পাশাপাশি রিকশাযোগে সচেতনতামূলক গান, বার্তা, নির্বাচনী আচরণবিধি, সিলেটের আঞ্চলিক ভাষায় নির্মিত নির্বাচনী কথামালা প্রচার ও গণভোট সংক্রান্ত লিফলেট বিতরণ করা হবে।

অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মনোয়ার হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জেলা তথ্য অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটের দক্ষিণ সুরমায় ১০ ইউনিয়নে ‘ভোটের রিকশা’ কার্যক্রম উদ্বোধন

আপডেট সময় : ০২:৩৫:০৬ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬