সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি হবিগঞ্জ বাহুবল-রাজাপুর সড়ক সংস্কারে অনিয়ম সিলেট হাম ও হাম উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু সিলেট পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭১ সিলেট চোরাই পণ্য বালুর ট্রাক ও প্রাইভেট কারসহ আটক ১ সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৪ প্রতিদিন রাতে গরম দুধের সঙ্গে খেজুর খেলে মিলবে যেসব উপকার ৪০ বছর পর বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান

জামায়াত সরকার গঠন করলে ছাত্রীদের জন্য পৃথক মেডিকেল বিশ্ববিদ্যালয় নির্মিত হবে: হাবিবুর রহমান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৩:৩১ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬ ৭৭ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত ও ১০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, অপার সম্ভাবনা থাকা স্বত্তেও সৎ নেতৃত্বের অভাবে দেশ পিছিয়ে রয়েছে। চব্বিশে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে দেশ ফ্যাসিবাদ মুক্ত হওয়ার পরও সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজী বন্ধ করা যায়নি। এর একটাই কারণ রাষ্ট্র পরিচালনায় সুযোগ্য ও সৎ নেতৃত্বের অভাব। একটি দেশ, জাতি ও সমাজকে পরিবর্তন করতে হলে রাষ্ট্র পরিচালনার সৎ ও যোগ্য মানুষকে নির্বাচিত করা। জামায়াত এক ঝাঁক সৎ ও আদর্শবান মানুষ তৈরী করেছে। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীককে নির্বাচিত করুন আমরা ইনসাফভিত্তিক মানবিক সমাজ উপহার দিবো।

তিনি বলেন, সিলেট নগরী ও সদর উপজেলার অবকাঠামোগত উন্নয়নে আমি অগ্রাধিকার ভিত্তিতে প্রথমে ৬টি কাজ করবো। এগুলো হলো- রাস্তা-ঘাট, ড্রেনেজ ব্যবস্থা, বিশুদ্ধ পানি, গ্যাস, বিদ্যুৎ ও নদী ভাঙ্গন এলাকায় ভাঙ্গন রোধ। এছাড়া ঢাকা-সিলেট যোগাযোগের ক্ষেত্রে সড়ক-রেল ও আকাশপথে যোগাযোগ ব্যবস্থার প্রসারে কার্যকর ভুমিকা পালন করবো। সিলেটের পর্যটন শিল্পকে আন্তর্জাতিক মানে পৌঁছাতে বাস্তবমূখী পদক্ষেপ নিবো। উইমেন্স মেডিকেল হচ্ছে সিলেটে ছাত্রীদের জন্য একমাত্র বেসরকারী মেডিকেল কলেজ। জামায়াত সরকার গঠন করলে দেশে শুধু ছাত্রীদের জন্য পৃথক মেডিকেল বিশ্ববিদ্যালয় নির্মাণ করা হবে।

তিনি সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে দাঁড়িপাল্লার সমর্থনে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সর্বস্তরের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের স্পন্সর কোম্পানী হলি সিলেট হোল্ডিং লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক ডা: ফজলুর রহিম কায়সারের সভাপতিত্বে ও সহযোগি অধ্যাপক ডা: হোসাইন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের স্পন্সর কোম্পানী হলি সিলেট হোল্ডিং লিমিটেডের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: শাহানা ফেরদৌস চৌধুরী, পরিচালক মেজর জেনারেল (অব.) ইফতেখার উদ্দিন ও এমডি অধ্যাপক ডা: ওয়েছ আহমদ চৌধুরী প্রমূখ।

ডা: রুহুল আমীনের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা: তহুর আব্দুল্লাহ চৌধুরী, এনডিএফ সিলেট উইমেন্স মেডিকেল কলেজ শাখার সভাপতি অধ্যাপক ডা: গোলাম মওলা,  সিলেট উইমেন্স মেডিকেল কলেজের চিকিৎসক ও শিক্ষকদের মধ্য থেকে ডা: শামসুল হক, ডা: শোয়েব আহমদ, ডা: রিফাত, ডা: রাসেল মিশু, ডা: মুজাহিদ ও ডা: রানা প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জামায়াত সরকার গঠন করলে ছাত্রীদের জন্য পৃথক মেডিকেল বিশ্ববিদ্যালয় নির্মিত হবে: হাবিবুর রহমান

আপডেট সময় : ০২:৪৩:৩১ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬