সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

সিলেট তারেক রহমানের সফরে-

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৯:২৪ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ ১৯০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি :

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ১৩ সদস্যের প্রতিনিধিদল নিয়ে বুধবার (২১ জানুয়ারি) ৭টা ৫৬ মিনিটে বিমানের একটি ফ্লাইটে করে সিলেটে এসে পৌঁছান। প্রতিনিধিদলে তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ছাড়াও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান রয়েছেন। 

সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী জানান, ২০০৪ সালে দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নে দারিদ্র্য বিমোচন কর্মসূচির উদ্বোধন শেষে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শ্বশুরবাড়িতে প্রথমবারের মতো যান। ২১ বছর পর দ্বিতীয়বারের মতো বুধবার সেখানে যাবেন তিনি। দলের চেয়ারম্যান এয়ারপোর্ট সংলগ্নি একটি রিসোর্টে অবস্থান করবেন।

হোটেল সূত্রে জানা গেছে, সেটি নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। এরই মধ্যে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছেন।

বৃহস্পতিবার সকাল ১০টায় হোটেলে অরাজনৈতিক তরুণদের সঙ্গে মতবিনিময় করবেন। বেলা ১১টার দিকে নগরের চৌহাট্টা এলাকার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন।

সিলেটের জনসভা শেষ করে তারেক রহমান সড়কপথে ঢাকায় ফিরবেন। ফেরার সময় তিনি মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এবং হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় আয়োজিত পৃথক দুটি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। এসব সভায় বিএনপি মনোনীত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন তিনি। দলের নেতাকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সেভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট তারেক রহমানের সফরে-

আপডেট সময় : ০৩:১৯:২৪ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬