সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

সিলেটে ১কোটি ৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ ১৮৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে এক কোটি ৯লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি।

বুধবার (২১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি ৪৮ ব্যাটালিয়ন।

তারা জানায়, মঙ্গলবার (২০ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাংলাবাজার, বিছনাকান্দি, সংগ্রাম, পান্থুমাই, প্রতাপপুর ও তামাবিল এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় কম্বল, পেঁয়াজ, কমলা, ওষুধ, চকোলেট, সাবান ও মেহেদী জব্দ করা হয়।

এছাড়া বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ, রসুন এবং সুপারিও জব্দ করা হয়েছে।

এদিকে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল সেনাবাহিনীর সাহায্যে নগরীর হুমায়ুন রশিদ চত্বরে অভিযান চালিয়ে ট্রাকভর্তি বালুর নিচ থেকে বিপুল পরিমাণ জিরা উদ্ধার করে।

জব্দকৃত অবৈধ ভারতীয় পণ্যে সিজারমূল্য ধরা হয়েছে এক কোটি ৯ লাখ ৩০ হাজার ২৪০ টাকা।

৪৮ বিজিবি অধিনায়ক কর্নেল নাজমুল হক জানান, জব্দ করা মালামালের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে ১কোটি ৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

আপডেট সময় : ০৩:২৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬