সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি হবিগঞ্জ বাহুবল-রাজাপুর সড়ক সংস্কারে অনিয়ম সিলেট হাম ও হাম উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু সিলেট পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭১ সিলেট চোরাই পণ্য বালুর ট্রাক ও প্রাইভেট কারসহ আটক ১ সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৪ প্রতিদিন রাতে গরম দুধের সঙ্গে খেজুর খেলে মিলবে যেসব উপকার ৪০ বছর পর বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান

সিলেট জৈন্তাপুরে আড়াই লাখ টাকার পণ্য জব্দ, গ্রেপ্তার ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ ৮৩ বার পড়া হয়েছে

জৈন্তাপুর প্রতিনিধি :

সিলেটের জৈন্তাপুরে চেকপোস্ট বসিয়ে পর্যটকবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে আড়াই লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় চোরাচালানির পণ্য জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার ভোর ৪টা ৪০ মিনিটে জৈন্তাপুর মডেল থানাধীন ১ নম্বর নিজপাট ইউনিয়নের মাস্তিংহাটি এলাকায় জৈন্তাপুর মডেল থানার সামনে সিলেট–তামাবিল মহাসড়কে চেকপোস্টে দায়িত্ব পালনের সময় এসআই রাজন দেবের নেতৃত্বে পুলিশের একটি দল পর্যটকবাহী রয়েল পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো-ব-১২-৪৮৬৭) তল্লাশি চালায়।

পুলিশ জানায়, তল্লাশিকালে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা বিভিন্ন ধরনের পণ্য জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে ১২ বস্তা খোলা জিরা (২৪০ কেজি), ৮০ প্যাকেট মেন্টস চকলেট, ৯০০ পিস কিটক্যাট চকলেট, ৬২০ পিস স্নিকার্স চকলেট এবং ২০ প্যাকেট অমৃত ব্র্যান্ডের জিরা। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৬২ হাজার ৩০০ টাকা। 

এ সময় শের আলী চৌধুরী (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ সদর উপজেলার বনগ্রাম এলাকার মৃত মিরাজ চৌধুরীর ছেলে।

পুলিশ জানায়, জব্দকৃত পণ্যগুলো তিনি বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিলেন।

জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাকে শনিবার পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান রোধে নিয়মিত অভিযান চলছে এবং নজরদারি জোরদার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট জৈন্তাপুরে আড়াই লাখ টাকার পণ্য জব্দ, গ্রেপ্তার ১

আপডেট সময় : ০১:১৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬