সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার মৃত্যুতে ভিউ নিউজ ৭১ এর শোক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:৪১:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ ১৭২ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার প্রয়াণে দেশ হারাল এক দৃঢ় নেতৃত্বের প্রতীক। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভিউ নিউজ ৭১ এর পরিবার আমরা গভীর শোক জানাচ্ছি। এই কঠিন সময়ে তার পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি সমবেদনা। দীর্ঘ রাজনৈতিক পথচলায় তার অবদান দেশের মানুষ স্মরণ করবে। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।
উল্লেখ্য, আজ মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তিনি ৮০ বছর বয়সে ইন্তেকাল করেন।






















