সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি হবিগঞ্জ বাহুবল-রাজাপুর সড়ক সংস্কারে অনিয়ম সিলেট হাম ও হাম উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু সিলেট পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭১ সিলেট চোরাই পণ্য বালুর ট্রাক ও প্রাইভেট কারসহ আটক ১ সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৪ প্রতিদিন রাতে গরম দুধের সঙ্গে খেজুর খেলে মিলবে যেসব উপকার ৪০ বছর পর বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান

সিলেটের যে ১৫টি আসনে প্রার্থী দিল জাতীয় পার্টি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৩:০২ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ ১২৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে ১৫টিতে নিজেদের প্রার্থী চূড়ান্ত করেছে জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জাপা)। যাচাই-বাছাই শেষে শুক্রবার (২৬ ডিসেম্বর) ঢাকার গুলশানের লেকশোর হোটেলে দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী আনুষ্ঠানিকভাবে এই প্রার্থী তালিকা ঘোষণা করা হয়।

প্রার্থীদের মধ্যে রয়েছেন- সিলেট বিভাগের জেলাভিত্তিক প্রার্থীরা হলেন সিলেট-১ (সদর ও সিটি করপোরেশন) আসনে মকসুদ ইবনে আজিজ লামা, সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে মো. জয়নুল আবেদীন জয়নাল, সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) আসনে মোহাম্মদ আতিকুর রহমান আতিক। সিলেট-৪ (গোয়াইনঘাট-জৈন্তাপুর-কোম্পানীগঞ্জ) আসনে মোহাম্মদ মুজিবুর রহমান ডালিম, সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে মোহাম্মদ সাইফুদ্দিন খালেদ এবং সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনে মো. আব্দুন নূর।

সুনামগঞ্জ-১, ২ ও ৪ আসনে কোন প্রার্থীর নাম ঘোষণা করেনি জাতীয় পার্টি। সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে অ্যাডভোকেট মো. নাজমুল হুদা হিমেল এবং সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে মো. জাহাঙ্গীর আলম।

মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনে আহমেদ রিয়াজ উদ্দীন, মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে মো. আব্দুল মালিক, মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে সৈয়দ নুরুল হক ও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে মো. জরিফ হোসেন।

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে আব্দুল মুক্তাদির চৌধুরী, হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনে আব্দুল মুমিন চৌধুরী বুলবুল এবং হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে আহাদ ইউ চৌধুরী শাহীন। তবে হবিগঞ্জ-২ আসনে এখনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।

প্রার্থী তালিকা ঘোষণার সময় শামীম হায়দার বলেন, জাতীয় পার্টি সব সময়ই এদেশের জনগণের রায়ের উপর শ্রদ্ধাশীল। জনগণের যে কোনো রায় আমরা অতীতেও মেনে নিয়েছি। জাতীয় পার্টি সব সময় নির্বাচনমুখী দল। জাতীয় নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক করার পূর্বশর্ত হল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রেখে সকল দলের সমান সুযোগ নিশ্চিত করা। এটা করার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের। কিন্তু আমরা আশঙ্কাজনকভাবে দেখতে পাচ্ছি যে সরকার যথাযথভাবে এই কাজ করতে ব্যর্থ হচ্ছে।

তিনি আরও বলেন, সারা দেশে আমাদের নেতাকর্মীরা সকলের অংশগ্রহণে একটি উৎসবমুখর নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে। অনেক আসনেই একাধিক প্রার্থী থাকার কারণে আমরা প্রার্থী মনোনয়নে হিমশিম খাচ্ছিলাম। যাচাই-বাছাই শেষে আজ আমরা আমাদের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করছি। আমরা এখনো আশা করি যে, অন্তর্বর্তী সরকার জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণে সমান সুযোগ দিবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটের যে ১৫টি আসনে প্রার্থী দিল জাতীয় পার্টি

আপডেট সময় : ১২:০৩:০২ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫