সংবাদ শিরোনাম ::
শ্রীমঙ্গলে কৃষিজমির মাটি কাটায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:৪২:২২ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ ৪৩ বার পড়া হয়েছে
শ্রীমঙ্গল প্রতিনিধি :
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আশীদ্রোন এলাকায় অবৈধভাবে কৃষিজমির টপ সয়েল কাটার দায়ে জিতেন দাসকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিনের দিকনির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কৃষিজমির উর্বরতা নষ্ট হয়— এমন যেকোনো অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

















