সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি হবিগঞ্জ বাহুবল-রাজাপুর সড়ক সংস্কারে অনিয়ম সিলেট হাম ও হাম উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু সিলেট পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭১ সিলেট চোরাই পণ্য বালুর ট্রাক ও প্রাইভেট কারসহ আটক ১ সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৪ প্রতিদিন রাতে গরম দুধের সঙ্গে খেজুর খেলে মিলবে যেসব উপকার ৪০ বছর পর বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান

সিলেট এসএমপি ডিবির অভিযানে চোরাই আইএমইআই পরিবর্তনকৃত ৪২২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেফতার ৪

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫ ৮৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেট এসএমপি ডিবির অভিযানে চোরাই আইএমইআই পরিবর্তনকৃত ৪২২টি মোবাইল ফোনসহ গ্রেফতার ৪জন।

গত ১৮/১২/২০২৫খ্রিঃ মহানগর গোয়েন্দা পুলিশ দক্ষিণ সুরমা থানাধীন মোমিনখলা সাকিনস্থ তানভীরের বাসায় অভিযান পরিচালনা করে মোঃ সুজ্জাত (২৭) এর হেফাজত হতে ৩৮টি চোরাই/বৈধ কাগজপত্র বিহীন মোবাইল ফোন উদ্ধার করেন ও মোঃ সুজ্জাত (২৭) ‘কে আটক করেন। একই দিনে ভোর আনুমানিক ০৪.০০ ঘটিকায় মহানগর গোয়েন্দা পুলিশ দক্ষিণ সুরমা থানাধীন শিববাড়ী জৈনপুর সাকিনস্থ ব্লক-ডি, বাসা নং–০৪ এ অভিযান পরিচালনা করে মোঃ আব্দুস শহিদ (৩৫) ও তার ভাতিজা আকরাম আলী (২১)‘কে আটক করেন। উক্ত বসতঘরের বিভিন্ন কক্ষ হতে ২৬টি মোবাইল ফোন, ০২টি পেনড্রাইভ, ০৮টি স্ক্রু-ড্রাইভার এবং ০১টি Nikon D5300 ডিএসএলআর ক্যামেরা উদ্ধার করা হয়।

আটককৃতদ্বয় জানায়, জব্দকৃত মালামালসমূহ চোরাই, তারা দীর্ঘদিন ধরে সিলেট শহরসহ আশপাশ এলাকার অজ্ঞাতনামা চোরচক্রের নিকট হতে চোরাই মোবাইল ইলেকট্রনিক পন্য ক্রয় করে তা IMEI নম্বর পরির্বতন করে বন্দরবাজার সাকিনস্থ সিটি হার্ট শপিং সেন্টারের ২য় তলার ‘তোহা টেলিকম’ (দোকান নং-১৫) এবং করিম উল্লাহ মার্কেটের ৩য় তলার ‘স্মার্টফোন গ্যালারী’ (দোকান নং-১১৯)সহ বিভিন্ন দোকানে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিক্রয় করেছে।

আসামীদের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একই তারিখ ১০.৩০ ঘটিকায় কোতোয়ালী মডেল থানাধীন বন্দরবাজার সাকিনস্থ সিটি হার্ট শপিং সেন্টারের ২য় তলায় অবস্থিত ‘তোহা টেলিকম’ নামীয় ১৫নং দোকানঘরে অভিযান পরিচালনা করে দোকানের ভিতর হতে ২০৪টি বৈধ কাগজপত্র বিহীন চোরাই মোবাইল ফোন যার আনুমানিক মূল্য ২৮,৩৫,০০০/- (আটাশ লক্ষ পয়ত্রিশ হাজার) টাকা এবং চোরাই মোবাইল বিক্রয়লব্দ বিভিন্ন নোটের মোট ৯,৫২০/-টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে একই দিন ১৪.০০ ঘটিকায় কোতোয়ালী মডেল থানাধীন বন্দরবাজার সাকিনস্থ করিম উল্লাহ মার্কেটের ৩য় তলায় অবস্থিত ‘স্মার্টফোন গ্যালারী’ নামীয় ১১৯নং দোকানঘরে অভিযান পরিচালনা করে দোকানের কর্মচারী ফারুক আহমদ (৩৪) এর উপস্থিতিতে ১৫৪টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামী মোঃ আব্দুস শহীদের বিরুদ্ধে এসএমপি’র বিভিন্ন থানায় খুন, ছিনতাই, চুরি ও অন্যান্য অপরাধে একাধিক মামলা রয়েছে। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট এসএমপি ডিবির অভিযানে চোরাই আইএমইআই পরিবর্তনকৃত ৪২২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেফতার ৪

আপডেট সময় : ০৩:১৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫