সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫ ১৫৬ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ছাত্র-জনতা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে জুমার নামাজের পর শহরের বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে জেলখানা মোড়ে অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করা হয়।

পরে তারা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে ব্লকেড কর্মসূচি পালন করে। তারা মহাসড়কে ইট, কাঠ ফেলে এবং সড়কে ট্রায়ারে আগুন ধরিয়ে দেয়। এতে সড়কের দুই পাশে যানচলাচল বন্ধ হয়ে যায়। ফলে উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

দুপুর আড়াইটা থেকে বন্ধ হয়ে যায় ঢাকা-সিলেট মহাসড়ক। তবে সন্ধ্যা সাড়ে পাঁচটার পর থেকে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নিলে যান চলাচল পুনরায় শুরু হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জামায়াত-শিবির, এনসিপিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অবরোধে অংশগ্রহণ করেন।

এ অবরোধের ফলে মাধবদী, শেখেরচর, পাঁচদোনা মোড়, সাহেপ্রতাব, ভেলানগর ইটাখোলাসহ ঢাকা-সিলেট সড়কের নরসিংদী অংশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

এ সময় বিক্ষোভকারীরা আওয়ামী লীগবিরোধী স্লোগান দেন। আন্দোলনকারীদের হ্যান্ড মাইকে ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ শহীদ হাদির রক্তে কেনা দেশটা কারও বাপের না’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

আপডেট সময় : ০৩:৫৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫