সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে সিলেট মহানগর ছাত্রশিবিরের বিক্ষোভ-

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫ ১৭৬ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি

আধিপত্যবাদবিরোধী বিপ্লবী জুলাইযোদ্ধা শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট মহানগর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুমআ বন্দরবাজার কুদরত উল্লাহ জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শাহীন আহমদের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি শহীদুল ইসলাম সাজু’র সঞ্চালনায় উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে শাহীন আহমদ বলেন, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণে শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেককে এবং হত্যাকারীদের যারা আশ্রয়-প্রশ্রয় দিয়েছে—তাদের সবাইকে অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। যতক্ষণ পর্যন্ত শরিফ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত না হবে, ততক্ষণ পর্যন্ত ছাত্রশিবিরের আন্দোলন চলমান থাকবে।

তিনি আরও বলেন, যারা এই হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে এবং যারা এ দেশকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত—ছাত্র-জনতা তাদেরকেও বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে।

উক্ত বিক্ষোভ মিছিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির সিলেট মহানগরের সাবেক সভাপতি সিদ্দিক আহমদ।

এছাড়াও ছাত্রশিবির সিলেট মহানগরের বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে সিলেট মহানগর ছাত্রশিবিরের বিক্ষোভ-

আপডেট সময় : ০২:৫৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫