সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ডা. শাফী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১০:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ ২২০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি :

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের নাক–কান–গলা ও হেড–নেক সার্জারি বিভাগের আবাসিক সার্জন ডা. মোহাম্মদ আব্দুল হাফিজ (শাফী) সহকারী অধ্যাপক (এসিস্ট্যান্ট প্রফেসর, ইএনটি) পদে পদোন্নতি লাভ করেছেন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে নাক–কান–গলা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি দেওয়া হয়।

তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ঢাকা থেকে এমবিবিএস ডিগ্রি সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান এন্ড সার্জনস থেকে বাংলাদেশের চিকিৎসা বিদ্যার সর্বোচ্চ ডিগ্রি এফসিপিএস (ইএনটি) ডিগ্রি অর্জন করেন। তিনি ৩৩তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের একজন চিকিৎসক।

চিকিৎসাবিদ্যার পাশাপাশি তিনি একজন স্বাস্থ্য বিষয়ক কলাম লেখক হিসেবেও সুপরিচিত। চিকিৎসার জটিল বিষয়গুলো সাধারণ মানুষের কাছে সহজভাবে উপস্থাপন করতে স্থানীয়, জাতীয় এবং সাপ্তাহিক পত্রিকাগুলোতে তাঁর লেখার ভূমিকা অত্যন্ত প্রশংসিত। রোগ–ব্যাধির কারণ, প্রতিকার, সচেতনতা ও আধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে তাঁর তথ্যবহুল লেখাগুলো সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। বৈজ্ঞানিক ব্যাখ্যার মাধ্যমে যে কোনো জটিল বিষয় সহজ উদাহরণে তুলে ধরার অনন্য দক্ষতা তাঁকে একজন জনপ্রিয় স্বাস্থ্য–সচেতনতা লেখকে পরিণত করেছে। তাঁর স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন লেখা দৈনিক সিলেটের ডাকে প্রকাশিত হয়।

ডা. আব্দুল হাফিজ শাফি বলেন, ‘রোগীর হাসিমুখই একজন চিকিৎসকের প্রকৃত সফলতা। আমি সর্বদা চেষ্টা করি সহজ ও বোধগম্য ভাষায় চিকিৎসাসংক্রান্ত তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে, যাতে তারা সচেতন হতে পারে এবং সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিতে পারে। সহকারী অধ্যাপক পদ আমার জন্য শুধু সম্মান নয়, এটি একটি নতুন দায়িত্ব ও বড় চ্যালেঞ্জ। আগামী দিনে চিকিৎসা এবং রোগীসেবায় আরও বেশি অবদান রাখতে চাই। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ডা. শাফী

আপডেট সময় : ১০:১০:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫