সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

১৯টি আসনের মধ্যে সিলেটের ৫ আসনে এনসিপির হয়ে লড়বেন যারা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪২:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ ১২৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে দেশের ১২৫টি আসনে দলের প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর অংশ হিসেবে সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে ৫টি আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে দলটি।

বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন আনুষ্ঠানিকভাবে এসব আসনে প্রার্থীদের নাম প্রকাশ করেন। এ নির্বাচনে দলটির প্রতীক শাপলা কলি।

ঘোষিত তালিকা অনুযায়ী সিলেট-১ আসনে এনসিপির মনোনয়ন পেয়েছেন দলের সাংগঠনিক সম্পাদক এহতেশাম হক। সিলেট-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন যুক্তরাজ্য প্রবাসী ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ। সিলেট-৪ আসনে দলের মনোনয়ন পেয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী মো. রাশেল উল আলম। মৌলভীবাজার-৪ আসনে মনোনয়ন পেয়েছেন দলের যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ। হবিগঞ্জ-৪ আসনে এনসিপির হয়ে লড়বেন দলের জেলা সমন্বয়ক নাহিদ উদ্দিন তারেক।

প্রথম ধাপের এই মনোনয়ন ঘোষণা দলটির নির্বাচনী প্রস্তুতিতে নতুন গতি এনে দিয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। শাপলা কলির প্রার্থীরা এখন মাঠপর্যায়ে ভোটার তৎপরতা শুরু করতে প্রস্তুতি নিচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

১৯টি আসনের মধ্যে সিলেটের ৫ আসনে এনসিপির হয়ে লড়বেন যারা

আপডেট সময় : ১১:৪২:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫