সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

সিলেট কোম্পানীগঞ্জ থেকে বিপুল পরিমাণ মদ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৭:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ ১১৯ বার পড়া হয়েছে

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :

সিলেটের কোম্পানীগঞ্জে মাদক বিরোধী অভিযানে ৩৬৬ বোতল ভারতীয় মাদক উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার মাঝের গাঁও থেকে ৬৬ বোতল মদ ও ভোলাগঞ্জ গুচ্ছগ্রাম থেকে ৩শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

জানা গেছে, সিলেটের কোম্পানীগঞ্জে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের মাঝের গাঁও থেকে এসআই আব্দুল্লাহ আল মামুন ও কামরুল ইসলামের নেতৃত্বে অভিযানে ৬৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে পুলিশ দুজন আসামীকে সনাক্ত করে মামলা দায়ের করা হয়।

একই দিন রাত ১টায় সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের ভোলাগঞ্জ গুচ্ছগ্রাম থেকে ৩শ’ বোতল ভারতীয় ফেনসিডিলসহ সজল বিশ্বাস (৩৫) নামে ১জনকে আটক করে র‍্যাব। সে সিলেটের জকিগঞ্জ উপজেলার সমিরন বিশ্বাসের ছেলে। এসময় হেলাল আহমদ নামে একজন পালিয়ে যায়। র‍্যাব-৯ এর হাবিলদার আসাদুজ্জামান আফ্রাদ বাদি হয়ে কোম্পানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মাদক উদ্ধারের বিষয়ে ওসি শফিকুল ইসলাম খান সাংবাদিকদের জানান, কোম্পানীগঞ্জকে মাদকমুক্ত করতে আমরা থানা-পুলিশ বদ্ধপরিকর। মাদক ব্যবসায়ীদের সনাক্ত করে তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট কোম্পানীগঞ্জ থেকে বিপুল পরিমাণ মদ উদ্ধার

আপডেট সময় : ১১:২৭:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫