সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

সিলেটে স্বাস্থ্যসেবা খাতে নানাবিধ অনিয়ম ও পরিবেশগত শর্ত ভঙ্গের অভিযোগে ১৪ প্রতিষ্ঠানকে ৮ লাখ টাকা জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫ ১৩৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

সিলেট মহানগরী ও সিলেটের বিভিন্ন উপজেলার স্বাস্থ্যসেবা খাতে নানাবিধ অনিয়ম ও পরিবেশগত শর্ত ভঙ্গের অভিযোগে বিভিন্ন পরিমানে ১৪টি প্রতিষ্ঠানকে ৭ লাখ ৭৪ হাজার টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর সিলেট। সোমবার (৮ ডিসেম্বর) নবায়ন বিহীন, অবস্থানগত ছাড়পত্র বিহীন এবং ছাড়পত্রের শর্তভঙ্গের কারনে মোট ১৩টি ডায়গনস্টিক সেন্টার এবং ১টি রাইছ মিলকে এই জরিমানা আদায় করা হয়।

পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় অফিস সূত্রে জানা যায়, সিলেট মহানগর ছাড়াও বিয়ানীবাজার, দক্ষিণ সুনামগঞ্জ, জৈন্তাপুরসহ বিভিন্ন উপজেলায় অভিযান পরিচালনা করে এই জরিমানা আরোপ করা হয়। স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ছাড়পত্রের বিধিনিষেধ মানছে কি-না তা যাচাই করতেই অধিদপ্তরের এই অভিযান কার্যক্রম।

প্রতিষ্ঠানগুলো হচ্ছে- বিয়ানীবাজার ডায়াবেটিকস সেন্টার অ্যান্ড ডায়াগনস্টিক, বিয়ানীবাজার উপজেলার চারখাই মাল্টিকেয়ার হাসপাতাল, সিলেট সদর উপজেলার লামাবাজার মেট্রো মেডিকেয়ার ক্লিনিক, দক্ষিণ সুনামগঞ্জের মেসার্স সততা অটো সিদ্ধ রাইস মিল, জাউয়া বাজারের নিউ জনসেবা কম্পিউটারাইজড ডায়াগনস্টিক সেন্টার, বিয়ানীবাজার উপজেলার নিউ লাইফ জেনারেল হাসপাতাল, সিলেট মহানগরীর মধুশহীদ নিরাময় পলি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, তালতলা এলাকার পার্ক ভিউ হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড, জিন্দাবাজার এলাকার সিলেট ডায়াবেটিকস অ্যান্ড জেনারেল হাসপাতাল, রিকাবীবাজার এলাকার দি মেডিনোভা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার, বিয়ানীবাজার উপজেলার দি মেডি এইড ডায়াগনস্টিক সেন্টার, সিলেট মহানগরীর মধুশহীদ শাহজালাল হাসপাতাল, গার্ডেন টাওয়ারের ইস্টিমজ হেলথ কেয়ার (বিডি) লিমিটেড এবং জৈন্তাপুর উপজেলার দি জৈন্তা সেন্ট্রাল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার।

বিষয়টি নিয়ে পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিচালক মো. ফেরদৌস আনোয়ার বলেন, ‘আমরা প্রতিটি প্রতিষ্ঠানে সরেজমিন তদন্ত করেছি। নবায়ন না থাকা, শর্তভঙ্গ এবং পরিবেশগত মানদণ্ড না মানার কারণে যেসব ত্রুটি পাওয়া গেছে, তারই ভিত্তিতে ক্ষতিপূরণ আরোপ করা হয়েছে। সরকারি আদেশ অমান্য করার কোনো সুযোগ নেই। প্রয়োজনে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে স্বাস্থ্যসেবা খাতে নানাবিধ অনিয়ম ও পরিবেশগত শর্ত ভঙ্গের অভিযোগে ১৪ প্রতিষ্ঠানকে ৮ লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ০২:১২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫