সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

সিলেটে বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে অদম্য নারী সম্মাননা প্রদান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫ ১১৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ পালিত হয়।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সিলেটে অদম্য নারী সম্মাননা প্রদান করা হয়। এছাড়া দিবসটি উদ্‌যাপন উপলক্ষ্যে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভাও অনুষ্ঠিত হয় ৷ জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী।

প্রধান অতিথি বলেন, নারীদের মানুষ হিসেবে যথাযথ মর্যাদা দিলে নারী সংক্রান্ত অধিকাংশ সমস্যার সমাধান হয়ে যাবে। বর্তমান বাস্তবতায় নারীদের আলাদা চোখে দেখার সুযোগ নেই। নারী-পুরুষের সামাজিক দৃষ্টিভঙ্গি হতে হবে সমান অধিকারের। নারীদের স্বাবলম্বী হওয়ার আহ্বান জানিয়ে বিভাগীয় কমিশনার বলেন, সামাজিক বৈষম্যমুক্ত হওয়ার জন্য নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে। অর্থনৈতিক মুক্তি নারীর প্রতি সহিংসতাও অনেকাংশে কমিয়ে আনতে পারে। নারী যখন নিজে উপার্জন করবে তখন পরিবারের পুরুষ সদস্যের মুখাপেক্ষী থাকতে হবে না৷ পরিবারের চাপিয়ে দেওয়া অনৈতিক সিদ্ধান্ত মাথা পেতে নিতে হবে না।

নারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, অনলাইন প্লাটফর্মগুলো নারীদের হয়রানি করার অন্যতম মাধ্যমে পরিণত হয়েছে । সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের ছবি ও ব্যক্তিগত তথ্য প্রচার সাবধানতা অবলম্বন করতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে অপরিচিত কারও সাথে বন্ধুত্বের বিষয়ে আরও সচেতন হতে হবে। তিনি আরও বলেন, সমাজ পরিবর্তনের জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে। যৌথ প্রয়াস ছাড়া একটি ভারসাম্যপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করা যাবে না৷ নারী-পুরুষ আমাদের সকলের পক্ষ হবে একটি। একতাবদ্ধ হয়েই আমাদের একটি মানবিক রাষ্ট্র গড়ে তুলতে হবে।

স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সুবর্ণা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শাহিনা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম সিলেট অঞ্চলের ফিল্ড অফিসার নুসরাত জহির বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন। এসময় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সংগঠনের নারী নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষ্যে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী কলসুমা বেগম, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী চিরশ্রী পৈত্য, সফল জননী মোছাম্মৎ গুলরাজ বেগম, নিযার্তনের দুঃস্বপ্ন মুছে সফল হওয়া পারভীন আক্তার ও সমাজে উন্নয়নে অসামান্য অবদান রাখা রিফাত আরা রিফাকে অদম্য নারী সম্মাননা ও স্মারক প্রদান করা হয়৷ এর আগে দিবসটি উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‍্যালি আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে অদম্য নারী সম্মাননা প্রদান

আপডেট সময় : ০৪:০৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫