সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

সিলেটের জৈন্তাপুরে মেয়েকে ধর্ষণ – বান্দরবান থেকে বাবা আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১১:০০ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫ ১১৭ বার পড়া হয়েছে

জৈন্তাপুর প্রতিনিধি :

সিলেটের জৈন্তাপুর উপজেলায় নিজের মেয়েকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত বাবাকে বান্দরবান জেলা থেকে র‍্যাবের সহযোগিতায় আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তির নাম হাসন আলি (৫৫)। তিনি জৈন্তাপুর উপজেলার চারিকাঠা ইউনিয়নের নয়াখেল দক্ষিণ গ্রামের মৃত আব্দুস শহিদের পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, ভিকটিম ১৩ বছর বয়সী কিশোরী আসামি হাসান আলির মেয়ে। ৭/৮ বছর পূর্বে প্রথম স্ত্রী মারা গেলে হাসান আলি ২য় বিয়ে করেন। প্রথম স্ত্রীর ঘরে ২৩ বছর বয়সী এক ছেলে ও ভিকটিম ওই কিশোরী রয়েছে।  

গত জুলাই মাস থেকে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় পর্যন্ত হাসন আলি তার নিনের মেয়েকে পালাক্রমে ধর্ষণ করতে থাকেন। এক পর্যায়ে ওই কিশোরী তার দাদীকে বিষয়টি জানালে পরিবারের অন্য সদস্যরা হাসন আলির প্রতি নজরদারি বৃদ্ধি করে। সর্বশেষ গত ১৪ সেপ্টেম্বর পরিবারের সদস্যরা কিশোরী মেয়ের শয়নকক্ষ থেকে তার বাবাকে আপত্তিকর অবস্থায় আটক করেন। পরে স্থানীয়ভাবে বিষয়টি জানাজানি হলে হাসন আলি বাড়ি ছেড়ে পালিয়ে যান।

এ ঘটনায় গত ২১ সেপ্টেম্বর ভিকটিম কিশোরীর বড়ভাই বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় নিজের বাবাকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। পুলিশ তথ্য সংগ্রহ করে তাৎক্ষণিকবে মামলা রেকর্ড করে এবং পলাতক আসামিকে ধরতে অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রাখে।

এরই ধারাবাহিকতায় গত শনিবার (২৯ নভেম্বর) র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১৫ এর সহয়তায় বান্দরবান সদর এলাকা থেকে আসামি হাসন আলিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. উছমান গনি। তিনি বলেন, সোমবার (১ ডিসেম্বর) সকালে হাসন আলিকে জৈন্তাপুর মডেল থানায় নিয়ে আসা হয়। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে পুলিশ পাহারায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটের জৈন্তাপুরে মেয়েকে ধর্ষণ – বান্দরবান থেকে বাবা আটক

আপডেট সময় : ০২:১১:০০ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫