সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারগানের অনাকাঙ্ক্ষিত ফায়ারে ক্লিনার আহত সিলেট ওসমানী বিমানবন্দরে পাখি তাড়াতে গুলি, আহত পরিচ্ছন্নতাকর্মী অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক সিলেটে আটক ২৭ যানবাহন, মামলা ২১ সিলেট জকিগঞ্জ বিপুল পরিমাণ ইয়াবা জব্দ,আটক ২ সাক্ষরতার হার ও শিক্ষার বিভিন্ন সূচকে সিলেট পিছিয়ে রয়েছে: বাণিজ্যমন্ত্রী  কোনো চক্রান্তই দেশের স্থিতিশীলতা নষ্ট করতে পারবে না: খন্দকার মুক্তাদির লালাখাল চা বাগানে গীতা কোর্সের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ সিলেট নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে- সিসিক প্রশাসক সিলেট জালালাবাদ অফিসার্স এসোসিয়েশনের সেমিনারে- বাণিজ্যমন্ত্রী

ঘরে ঘরে কান্নার রোল, দিগ্বিদিক ছোটাছুটি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৩:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫ ১১৩ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

প্রায় ১৫ সেকেন্ড ধরে দুলতে থাকে ভবনগুলো। এরপর ভয়াবহ জাম্পিং। ফের এলোমেলো ঝাঁকুনি। শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে এভাবেই প্রবল ঝাঁকুনিতে কেঁপে ওঠে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা।

ভয় আতঙ্কে মুহূর্তের মধ্যে ঘরে ঘরে কান্নার রোল, কেউ কেউ উচ্চৈঃস্বরে পড়তে থাকেন দোয়া-দরুদ। অচেনা এই ভূমিকম্পের আঘাতে ওই সময় সবারই মনে হয়েছে- এই বুঝি মারা যাব। চাপা পড়ব ভবনের নিচে।

শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে এমন এক ভয়ার্ত সকাল পার করেছেন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই শেয়ার করেছেন তাদের ভয়াবহ অভিজ্ঞতার কথা।

একটি ভিডিও শেয়ার করে হাসান মাহমুদ নামের একজন লেখেন, যেহেতু ৬ তলায় থাকি, বিল্ডিং এমনভাবে কাঁপছিল যে দাঁড়ানো যাচ্ছিল না। কোনো রকমে ভাইদের ঘুম থেকে টেনে তুলে বাসা থেকে বের হওয়ার চিন্তা করছিলাম। ভাবছিলাম আর বাঁচার উপায় নেই। আল্লাহর কাছে মাফ চাচ্ছিলাম, আর চূড়ান্ত মুহূর্তের জন্য প্রস্তুত হচ্ছিলাম। আমার ভাইরা (কাজিন) সব ঘুমাচ্ছিল। ঢাকায় যেহেতু সবাই একসঙ্গে থাকি এবং সবাই পরিবারের বড় অথবা একমাত্র সন্তান। খালি মনে হচ্ছিল ৭-৮টা ফ্যামিলির আশা-ভরসা সব শেষ, এখনি শেষ হয়ে যাবে।

ঢাকার বুকে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে বহু জায়গায় ভবনের দেওয়াল ফেটে গেছে, হেলে পড়েছে ভবন। কোথাও ভেঙে পড়েছে পুরোনো স্থাপনার অংশ। হতাহতের সংখ্যাও অনেক। হাসপাতালগুলোতে বাড়ছে চাপ, বাড়ছে স্বজনহারা মানুষের হৃদয়বিদারক আর্তি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঘরে ঘরে কান্নার রোল, দিগ্বিদিক ছোটাছুটি

আপডেট সময় : ০৭:১৩:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫