সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

সিলেটে ডিবি পুলিশের হাতে আটক ৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৪:০৯ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫ ৬৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেট নগরীতে প্রকাশ্য স্থানে অনলাইন জুয়া খেলার সময় তিনজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে জালালাবাদ থানার কুমারগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- কয়েছ মিয়া (৪৭), মজনু মিয়া (৩০) এবং কবির হোসেন (৪৮)। তারা তিনজনই জালালাবাদ থানাধীন কুমারগাঁও আবাসিক এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল কুমারগাঁও বাসস্ট্যান্ড যাত্রী ছাউনীর ডান পাশে পাকা রাস্তার ওপর প্রকাশ্য স্থানে অভিযান চালায়। এসময় অনলাইনে জুয়া খেলার অভিযোগে তিনজনকে হাতেনাতে আটক করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি উত্তর) ও মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘উক্ত ঘটনার বিষয়ে জালালাবাদ থানায় মামলা নম্বর-১২, তারিখ ১৮/১১/২০২৫ খ্রি., সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর ২০/২৭ ধারায় মামলা রুজু হয়েছে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে ডিবি পুলিশের হাতে আটক ৩

আপডেট সময় : ০১:৩৪:০৯ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫