সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

সিলেটে এনা পরিবহনের ম্যানেজার, ক্যাশিয়ার ব্যাংকে যাওয়ার পথে টাকা ছিনতাই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৫:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ৬৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেটে এনা পরিবহনের প্রায় সাড়ে ১২ লাখ টাকা ছিনতাই হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে দক্ষিণ সুরমার কদমতলি পয়েন্ট এলাকায় এই ঘটনা ঘটে। ছিনতাইকারীরা এনা পরিবহনের কর্মচারীর কাছ থেকে প্রায় ১২ লাখ ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

প্রতক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, এনা পরিবহনের কদমতলি কাউন্টার থেকে ম্যানেজার, ক্যাশিয়ারসহ তিনজন টাকা নিয়ে তাদের পরিচিত এক চালকের সিএনজি অটোরিকশায় ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। হুমায়ুন রশীদ চত্ত্বরে যাওয়ার আগে সততা রেস্টুরেন্টের সামনে পাঁচটি মোটরসাইকেলে করে আসা ১০ জন ছিনতাইকারী তাদের পথরোধ করে।

ছিনতাইকারীদের সবার মাথায় হেলমেট ছিল এবং তারা ধারালো অস্ত্র প্রদর্শন করে ভয় সৃষ্টি করে নগদ টাকা ছিনিয়ে নেয়। ছিনতাইয়ের শিকার কর্মচারীরা হলেন এনা পরিবহনের কাউন্টার ম্যানেজার শফিকুল ইসলাম, নুর মুস্তফা এবং ক্যাশিয়ার সোহেল আহমদ। তবে কেউ আহত হননি।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, “পাঁচটি মোটরসাইকেলের মধ্যে মাত্র একটি নাম্বারপ্লেটযুক্ত ছিল, কিন্তু তা স্কচটেপ দিয়ে ঢাকা ছিল। ফলে ধারণা করা হচ্ছে এটি পূর্বপরিকল্পিত।

তিনি বলেন, “পুলিশ ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে এনা পরিবহনের ম্যানেজার, ক্যাশিয়ার ব্যাংকে যাওয়ার পথে টাকা ছিনতাই

আপডেট সময় : ১১:৪৫:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫