সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা, ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ১১২ সিলেটে বেড়েছে মৃত্যু, ৫ দিনে ১১ সিলেটের আধুনিক স্টেডিয়াম পরিদর্শনে সিউক চেয়ারম্যান সিলেটে জকিগঞ্জে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার, অভিযোগ ছাড়াই লাশ হস্তান্তর এসএমপি নির্মাণাধীন অফিসার মেস ও নির্মাণাধীন সদর দপ্তর, হিসাব শাখা এবং ড্রোন কার্যক্রম পরিদর্শন শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী-২০২৬ উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা সভা অনুষ্টিত সিলেটে ২৫০ শয্যার বিশেষায়িত হাসপাতাল তিন মাসের মধ্যে চালুর লক্ষ্যে কাজ করছে সরকার-স্বাস্থ্যমন্ত্রী যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে- সিসিক প্রশাসক অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির কুড়িগ্রামে জামায়াতের চার নেতার বিরুদ্ধে ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

শ্রীমঙ্গলে রেলের টিকিট কালোবাজারি ঠেকাতে অভিযান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৩:০০ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ৭৭ বার পড়া হয়েছে

শ্রীমঙ্গল প্রতিনিধি :

রেলওয়ের যাত্রীসেবা স্বচ্ছ ও অনিয়মমুক্ত রাখতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে টিকিটবিহীন যাত্রী ও টিকিট কালোবাজারি ঠেকাতে বিশেষ অভিযান পরিচালনা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

রবিবার (২৬ অক্টোবর) দুপুরে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটি) তানজিরুজ্জামান ও সঞ্জয় কুমার হাওলাদারের নেতৃত্বে পরিচালিত অভিযানে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনে ‘এনআইডি যার, টিকিট তার’ নীতির আওতায় যাত্রীদের টিকিট ও জাতীয় পরিচয়পত্র যাচাই করা হয়।

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার, স্টেশন মাস্টার মো. সাখাওয়াত হোসেন, রেলওয়ে পুলিশ ও আরএনবি সদস্যরা।

স্টেশন মাস্টার মো. সাখাওয়াত হোসেন বলেন, স্টেশনে প্রবেশের সময় ও ট্রেনে ওঠার পর যাত্রীদের টিকিট ও এনআইডি যাচাই করা হচ্ছে। এতে যাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে।

ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক সঞ্জয় কুমার হাওলাদার জানান, অভিযান চলাকালে তিনজন যাত্রীর টিকিটের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের তথ্য না মেলায় মোট ২ হাজার ২৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

তিনি বলেন, টিকিট কালোবাজারি ও অনিয়ম রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শ্রীমঙ্গলে রেলের টিকিট কালোবাজারি ঠেকাতে অভিযান

আপডেট সময় : ০২:১৩:০০ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫