সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

সিলেটে রবিবার সবাইকে রাজপথে নামার আহ্বান- সাবেক মেয়র আরিফুল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪১:২৭ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫ ৭৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেট নগরীতে চলমান ব্যাটারিচালিত রিকশা ও হকার উচ্ছেদ অভিযানে নতুন মাত্রা যোগ হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নগরীর চৌহাট্টা ও জিন্দাবাজার এলাকায় হকার উচ্ছেদ কার্যক্রমে সরাসরি অংশ নেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।

অভিযান চলাকালে তিনি ঘোষণা দেন, ‘নগরবাসীর শান্তিপূর্ণ ও নিরাপদ বসবাস নিশ্চিত করতে হলে সড়কে শৃঙ্খলা ফেরাতে হবে। ‘হকার ও ব্যাটারিচালিত রিকশা’ এই দুই-ই নগরজীবনের বড় প্রতিবন্ধক।

তিনি জানান, আগামীকাল রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় নগরবাসীকে সাথে নিয়ে ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে নগরীর কোর্ট পয়েন্ট থেকে গণ-পদযাত্রা শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে।

আরিফুল হক চৌধুরী বলেন, ‘নগরীর মানুষ শান্তিপূর্ণ ও নিরাপদভাবে বসবাস করতে চায়। এ দাবির বিপরীতে যে কোনো রাজনৈতিক ও প্রভাবশালী শক্তি কাজ করলে তার দাঁতভাঙা জবাব নগরবাসীকে দিতে হবে।

তিনি আরও বলেন, ‘হকার ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণ না করা গেলে নগর ব্যবস্থাপনায় শৃঙ্খলা আসবে না। নগরবাসীকে সঙ্গে নিয়ে আমরা রাস্তায় থাকব। কাউকে ছাড় দেওয়া হবে না।

এদিকে, হকার উচ্ছেদ অভিযান ঘিরে নগরীতে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ একে স্বাগত জানালেও অনেকেই মানবিক দিক বিবেচনার আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে রবিবার সবাইকে রাজপথে নামার আহ্বান- সাবেক মেয়র আরিফুল

আপডেট সময় : ০২:৪১:২৭ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫