সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে হামের উপসর্গে প্রাণ গেল তিন শিশুর সিলেটে শুভ উপনয়ন-সংস্কার অনুষ্ঠান ১৯ জুন মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক সিসিকের প্রশাসককে স্মারক উপহার দিল ইউএস বাংলা  সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলারপ্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট জেলা হাসপাতাল অবশেষে আনুষ্ঠানিক অনুমোদন, থাকছে যেসব সুবিধা সিলেটে আসেনি সালমান শাহ’র মরদেহ, উত্তোলনের আদেশ জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি

সিলেটে ২৪ ঘন্টায় বিভিন্ন এলাকা থেকে লাশ উদ্ধার ৫

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৬:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫ ৬৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেট বিভাগে মাত্র ২৪ ঘণ্টায় ৫ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার রাত থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। ঘটনাগুলোতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

মৌলভীবাজারের বড়লেখায় সোমবার রাতে প্রবাসী স্বামীর উদ্দেশ্যে চিরকুট লিখে আত্মহত্যা করেন গৃহবধূ ঝুমা রাণী দাস (২৬)। সালদীঘা গ্রামে নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ঝুমার স্বামী ফ্রান্স প্রবাসী রূপক চন্দ্র দাস। মৃত্যুর আগে তিনি একটি চিরকুটে স্বামীর প্রশংসা ও কন্যা সন্তানের দায়িত্ব তুলে দিয়ে যান।

অন্যদিকে সিলেট নগরের শাহপরাণ থানার দাসপাড়া এলাকায় সোমবার রাত সাড়ে ৯টার দিকে নিজ ফার্মেসী থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় ব্যবসায়ী রণদির দাসের (৬৫) লাশ। পুলিশ জানিয়েছে, তিনি মানসিকভাবে কিছুটা অস্থির ছিলেন।

গতকাল মঙ্গলবার বিকেলে একই থানার দাসপাড়া চকগ্রামের নিজ বাসা থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় যুবক সাজ্জাদ উদ্দিন সৌরভের (৩৫) লাশ। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার আত্মহত্যার কারণ জানা যায়নি।

অপরদিকে, দুপুরে নগরীর মীরাবাজার এলাকা থেকে নিজের গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যা করেন রিকশা চালক মনসুর (৩০)। তিনি জয়পুরহাটের বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে সিলেটে বসবাস করছিলেন। পারিবারিক কলহের কারণে তিনি চরম সিদ্ধান্ত নিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

এদিকে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার গাছতলা উচ্চ বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষ থেকে মঙ্গলবার সকালে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় শিক্ষার্থী তুষার মিয়ার (১৭) মরদেহ। পরিবার জানিয়েছে, কিছুদিন ধরে তিনি মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন।

সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজার, সিলেট ও সুনামগঞ্জে ৫ জনের লাশ উদ্ধার করা হলো। পুলিশ প্রতিটি ঘটনাগুলো নিয়ে তদন্ত চালাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে ২৪ ঘন্টায় বিভিন্ন এলাকা থেকে লাশ উদ্ধার ৫

আপডেট সময় : ০২:২৬:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫