সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে হামের উপসর্গে প্রাণ গেল তিন শিশুর সিলেটে শুভ উপনয়ন-সংস্কার অনুষ্ঠান ১৯ জুন মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক সিসিকের প্রশাসককে স্মারক উপহার দিল ইউএস বাংলা  সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলারপ্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট জেলা হাসপাতাল অবশেষে আনুষ্ঠানিক অনুমোদন, থাকছে যেসব সুবিধা সিলেটে আসেনি সালমান শাহ’র মরদেহ, উত্তোলনের আদেশ জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি

সিলেটে তৃতীয় দিনে বিশেষ অভিযান, আটক ৪৫ যান- মামলা ১২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৩:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫ ৫৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেট নগরে সড়কে শৃঙ্খলা ফেরাতে অবৈধ যানবাহনের বিরুদ্ধে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) অভিযানের তৃতীয় দিনে প্রথম পালে মোট ৪৫টি যানবাহন আটক করা হয়।

এর মধ্যে ব্যাটারিচালিত অটোরিকশা ৩২টি, সিএনজি অটোরিকশা ২টি, মোটরসাইকেল ১০টি এবং একটি পিকআপ রয়েছে।

একই দিনে বিভিন্ন আইন অমান্যের দায়ে ১২টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে মোটরসাইকেলের বিরুদ্ধে পাঁচটি, ট্রাকের বিরুদ্ধে দুটি, মাইক্রোবাসের বিরুদ্ধে দুটি, প্রাইভেটকারের বিরুদ্ধে দুটি এবং একটি পিকআপের বিরুদ্ধে মামলা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। 

সোমবার থেকে শুরু হওয়া এ অভিযানে প্রথম দিনে ৮৭টি যানবাহন আটক ও ১৭টি মামলা দায়ের করা হয়। মঙ্গলবার দ্বিতীয় দিনের অভিযানে আরও ১০৫টি যান আটক ও ৩২টি মামলা হয়।

উল্লেখ্য, সড়কে শৃঙ্খলা ফেরাতে গত সপ্তাহে এসএমপি পাঁচ দফা নির্দেশনা জারি করে। এতে ব্যাটারিচালিত রিকশা, রেজিস্ট্রেশনবিহীন ও ভুয়া নম্বর প্লেটযুক্ত যানবাহনের চলাচল নিষিদ্ধ করা হয়। অনুমোদিত স্ট্যান্ড ছাড়া অন্য কোথাও অটোরিকশা পার্কিং করা যাবে না বলেও নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি মোটরসাইকেল চালক ও আরোহীর জন্য হেলমেট ব্যবহার বাধ্যতামূলক করা হয়। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে তৃতীয় দিনে বিশেষ অভিযান, আটক ৪৫ যান- মামলা ১২

আপডেট সময় : ০৯:৩৩:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫