সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

সিলেটের স্থানীয় ফল্ট লাইন বাড়াচ্ছে, ভবিষ্যতে ভয়াবহ ভূমিকম্প ডেকে আনতে পারে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫ ৭৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেট অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টা ১৯ মিনিটে সুনামগঞ্জের ছাতক উপজেলাকে কেন্দ্র করে ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।এতে কোথাও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এর আগে ভারতের আসামের উদালগুড়ি জেলায় ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়েছিল, যার প্রভাব সিলেটেও অনুভূত হয়। ঘন ঘন এমন কম্পন সিলেটবাসীর মধ্যে উদ্বেগ বাড়িয়ে তুলছে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুর ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুশতাক আহমেদ বলেন, “সিলেট কেবল বাইরের ভূমিকম্পে কাঁপছে না, বরং স্থানীয় ফল্ট লাইনগুলোও বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। বিশেষ করে ডাউকি ফল্ট অনেক দিন ধরে আমাদের শঙ্কার কারণ। পাশাপাশি কপিলি ফল্টেও বিপুল শক্তি জমে আছে, যা ভবিষ্যতে ভয়াবহ ভূমিকম্প ডেকে আনতে পারে।

সিলেটের ভূতাত্ত্বিক গঠন অনুযায়ী সুরমা বেসিনের নিচে একাধিক সক্রিয় ফল্ট লাইন রয়েছে—সিলেট ফল্ট, সুরমা ফল্ট, ডাউকি ফল্ট, আটগ্রাম–ভৈরব লাইনামেন্ট ও চট্টগ্রাম–ত্রিপুরা ফোল্ড বেল্ট। এগুলোর যেকোনো একটিতে চাপ জমলে বড় ধরনের ভূমিকম্প হতে পারে। ফলে সিলেট শহর, ছাতক, সুনামগঞ্জ, জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও মৌলভীবাজারের বেশ কয়েকটি অঞ্চল সরাসরি ঝুঁকিতে আছে।

অন্যদিকে, সিলেট নগরের অবকাঠামোও নিরাপদ নয়। সিটি করপোরেশন ২০১৯ সালে ২৪টি ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা প্রকাশ করেছিল। এর মধ্যে ১৮টি ভবন এখনও সংস্কার হয়নি। বিশেষজ্ঞদের মতে, কেবল নতুন ভবন ভূমিকম্প প্রতিরোধী নকশায় তৈরি হলেও স্থানীয় ফল্টের ওপর চাপ বাড়তে থাকলে সিলেটের জন্য বড় বিপদ তৈরি হতে পারে।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, ছোট ছোট কম্পনও ভবিষ্যতে বড় ভূমিকম্পের পূর্বাভাস হতে পারে। তাই জরুরি প্রস্তুতি গ্রহণ ছাড়া সিলেটবাসীকে নিরাপদ রাখা কঠিন হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটের স্থানীয় ফল্ট লাইন বাড়াচ্ছে, ভবিষ্যতে ভয়াবহ ভূমিকম্প ডেকে আনতে পারে

আপডেট সময় : ০২:২১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫