সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে হামের উপসর্গে প্রাণ গেল তিন শিশুর সিলেটে শুভ উপনয়ন-সংস্কার অনুষ্ঠান ১৯ জুন মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক সিসিকের প্রশাসককে স্মারক উপহার দিল ইউএস বাংলা  সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলারপ্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট জেলা হাসপাতাল অবশেষে আনুষ্ঠানিক অনুমোদন, থাকছে যেসব সুবিধা সিলেটে আসেনি সালমান শাহ’র মরদেহ, উত্তোলনের আদেশ জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল দালালদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ডিসি সারোয়ারের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৮:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ ৫১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেট বিভাগের ৪ জেলার কোটি মানুষের স্বাস্থ্য সেবার সবচেয়ে বড় প্রতিষ্ঠান ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। তবে নানা প্রতিবন্ধকতায় প্রত্যহ হোঁচট খেতে হয় সেবা প্রার্থীদের। আর এই হোঁচটের অন্যতম প্রধান কারণ দালাল চক্র। সেই দালাল চক্রের বিরুদ্ধে এবার কঠোর হুঁশিয়ারি দিলেন সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক মো. সারোয়ার আলম।

গত সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরের দিকে তিনি ওসমানী মেডিকেল কলেজ পরিদর্শনের সময় গণমাধ্যমের সাথে আলাপকালে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

এসময় তিনি বলেন, ওসমানীর স্বাস্থ্য সেবার মান উন্নত করতে আমরা এই মুহুর্তে সমাধানযোগ্য সমস্যাগুলো চিহ্নিত করছে। এরপর সবাই মিলে সেই সমস্যাগুলো দ্রুততম সময়ের মধ্যে সমাধান করবো।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অন্যতম প্রধান সমস্যা দালাল চক্র। হরেক রকমের দালালের মেলা এই হাসপাতালে। অ্যাম্বুলেন্স, প্রাইভেট হাসপাতাল বা ক্লিনিকের দালাল, পার্কিং সেকশনের দালালচক্র ছাড়াও আরও অনেক ক্ষেত্রে সক্রিয় দালাল চক্র।

তাদের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সিলেটের জেলা প্রশাসক।

তিনি বলেন, কোনো রকম দালালি এখানে চলবেনা। কোনো হাসপতাল বা ক্লিনিকে লোক বাগিয়ে নেওয়া যাবেনা আর।

তিনি আরও বলেন, এ ব্যাপারে আমরা কঠোর আইনী পদক্ষেপ গ্রহণ করবো। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালটি অচিরেই একটি দালাল মুক্ত হাসপাতাল হবে। দ্রুততম সময়ের মধ্যেই আমরা এটা করতে চাই।

এছাড়াও তিনি পরিচ্ছিন্নতা সমস্যা, পার্কিং সমস্যা, আউট সোর্সিংয়ে নেওয়া কর্মদের বিভিন্ন সমস্যাও দ্রুত সমাধানের মাধ্যমে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতের বাধাগুলো অপসারণের প্রতিশ্রুত দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল দালালদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ডিসি সারোয়ারের

আপডেট সময় : ০১:৩৮:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫