সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে হামের উপসর্গে প্রাণ গেল তিন শিশুর সিলেটে শুভ উপনয়ন-সংস্কার অনুষ্ঠান ১৯ জুন মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক সিসিকের প্রশাসককে স্মারক উপহার দিল ইউএস বাংলা  সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলারপ্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট জেলা হাসপাতাল অবশেষে আনুষ্ঠানিক অনুমোদন, থাকছে যেসব সুবিধা সিলেটে আসেনি সালমান শাহ’র মরদেহ, উত্তোলনের আদেশ জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি

গ্র্যান্ড সিলেট হোটেলে- আমি যে কাজ করেছি তা বাংলাদেশের ইতিহাসে কোনদিন হয় নি- আসিফ নজরুল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১১:৪১ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫ ৮৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ‘সরকার আইন ও বিচার সম্পর্কিত যে পরিবর্তন করে দিয়েছি তা পরবর্তী সরকার অব্যাহত রাখলে দেশের সাধারণ মানুষ সঠিক বিচার পাবে। এমন আরোও অনেক কাজ করা হয়েছে যার ফল পরবর্তীতে পাওয়া যাবে। আমরা প্রায়ই শুনি:- আপনি কি করেছেন? শহীদের রক্তের উপর আপনি এখানে বসেছেন? আমরা আপনাকে এখানে বসিয়েছি? আমি বলতে চাই; আমি তো ফুটবল খেলোয়াড় বা মঞ্চের অভিনেতা না যে, আমি যা করছি তা দেখতে পারবেন। আমি কি করছি তা আমার কাজের মধ্য দিয়ে দেখতে পারবেন। আমি অনেক কাজ করেছি যা বাংলাদেশের ইতিহাসে কোনদিন হয় নি।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে মহানগরের গ্র্যান্ড সিলেট হোটেলে জারিকৃত আইনগত সহায়তা প্রদান (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ মামলাপূর্ব মধ্যস্থতার বাধ্যতামূলক বিধান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 

আইন উপদেষ্টা বলেন, ‘এই মাধ্যমে অনেকের মামলা ছাড়া কম সময় ও কম খরচে বিরোধ সমাধান হচ্ছে। মামলা করার আগে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতার কার্যক্রমের দারস্থ হতে হবে। পরে চাইলে মামলায় যেতে পারবেন।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আইনগত সহায়তা সম্প্রসারণ ও আরও গতিশীল করতে ইতিমধ্যে আইনগত সহায়তা প্রদান (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ জারি করা হয়েছে। অধ্যাদেশের আওতাভুক্ত বিষয়গুলো—যেমন পারিবারিক বিরোধ, পিতামাতার ভরণপোষণ, বাড়ি ভাড়া, অগ্রক্রয়, বন্টন, যৌতুক ইত্যাদি—এখন থেকে মামলাপূর্ব মধ্যস্থতার আওতায় আনা হচ্ছে। 

প্রথম ধাপে এই বাধ্যতামূলক বিধান ১৮ সেপ্টেম্বর থেকে দেশের ১২ জেলায় কার্যকর হতে যাচ্ছে। এরই অংশ হিসেবে সিলেটের গ্র্যান্ড সিলেট হোটেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গ্র্যান্ড সিলেট হোটেলে- আমি যে কাজ করেছি তা বাংলাদেশের ইতিহাসে কোনদিন হয় নি- আসিফ নজরুল

আপডেট সময় : ০১:১১:৪১ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫