সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

গ্র্যাজুয়েটরা যাতে  মানবসম্পদে পরিণত হয় এই লক্ষে গবেষণা চলছে: সিকৃবি ভিসি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৩৩ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্সসেল (আইকিউএসি) এর উদ্যোগে ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের সম্মেলন কক্ষে আউটকাম বেজড এডুকেশন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

১৩ সেপ্টেম্বর (শনিবার) সিকৃবি আইকিউএসির পরিচালক প্রফেসর ড. এম. রাশেদ হাসনাতের সভাপতিত্বে এবং অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী ও রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আসাদ-উদ-দৌলা।

দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিকৃবি ভিসি প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা গ্র্যাজুয়েটরা যেন দেশ ও সমাজের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারে এবং একই সঙ্গে চাকরি বাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদে পরিণত হয়, এই লক্ষে টিচিং-লার্নিং এর বিভিন্ন পদ্ধতি নিয়ে নিয়মিত গবেষণা চলছে। আধুনিক শিক্ষাব্যবস্থার অংশ হিসেবে আউটকাম-বেজড এডুকেশন (ওবিই) বা শিখনফলভিত্তিক শিক্ষা আজ সারা বিশ্বেও উচ্চ শিক্ষাব্যবস্থায় বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে। বর্তমান বিশ্ব দ্রুত পরিবর্তনশীল; তাই শিক্ষা ও গবেষণার কার্যক্রমকেও অবশ্যই বৈশ্বিক অগ্রগতির সঙ্গে সামঞ্জস্য রেখে এগিয়ে নিতে হবে।

প্রশিক্ষণ কর্মসূচিতে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আতাউর রহমান এবং ওবিই বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের প্রফেসর ড. মো. গোলাম মর্তুজা। উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে প্রশিক্ষণার্থী হিসেবে ৭৩ জন শিক্ষক ও ১৪ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গ্র্যাজুয়েটরা যাতে  মানবসম্পদে পরিণত হয় এই লক্ষে গবেষণা চলছে: সিকৃবি ভিসি

আপডেট সময় : ০২:০৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫