ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান হবিগঞ্জ বানিয়াচঙ্গে ভবনের উপর থেকে ইট পড়ে ভ্যান চালকের মৃত্যু হবিগঞ্জ বাহুবলে ফুলতলী ছাহেব কিবলা (রহ.)-এর স্মরণে ক্বিরাত ও তাজবিদ প্রতিযোগিতা সিলেট মদিনা মার্কেটে বিএসটিআই-এর অভিযান,পরিমাপ যন্ত্রের ভেরিফিকেশন সিলেটে অপরাধ দমনে পুলিশের সাঁড়াশি অভিযান , ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬৬ সিলেটে ৭৬ বোতল মদসহ গ্রেফতার ২ ঈদ যাত্রা নির্বিঘ্নে অংশজনের সাথে সিলেট হাইওয়ে পুলিশ সুপারের মতবিনিময় ও ইফতার  সিলেটে নবাগত পুলিশ সুপার  ড. চৌধুরী মোঃ যাবের সাদেক যোগদান পুলিশের রেশন সেন্টারে দু*র্নীতি, মামলা সিলেট সীমান্তে বিজিবির অভিযান- ২ কোটি ৪৫ লাখ টাকার মালামাল আটক সিলেট গোয়াইনঘাটে বিপুল পরিমাণ পণ্যসহ আটক-৮

মৌলভীবাজারে চোরচক্রের কাছ থেকে ৫ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫ ৬৭ বার পড়া হয়েছে

মৌলভীবাজার প্রতিনিধি :

মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে চুরি হওয়া একটি রয়্যাল এনফিল্ডসহ মোট ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

পুলিশ সুপার এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেনের নির্দেশে এবং অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপস) নোবেল চাকমা ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল খায়েরের তত্ত্বাবধানে একটি বিশেষ টিম গঠন করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমানের নেতৃত্বে এসআই জয়ন্ত সরকার, এসআই হিরন কুমার বিশ্বাস, ও এসআই উৎপল সাহা ৪৭টি সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চক্রের মূলহোতাসহ জড়িতদের শনাক্ত করা হয়।

বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গত ২১ আগস্ট রাতে মৌলভীবাজার শহরের গীর্জাপাড়া এলাকার একটি ভাড়াবাসা থেকে মাহবুব হাসানের রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলটি চুরি হয়। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হলে পুলিশ তৎপরভাবে তদন্ত শুরু করে। পরবর্তীতে ২৮ আগস্ট রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার চান্দুরা এলাকায় অভিযান চালিয়ে প্রথমে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার আগরপুর পূর্বপাড়ার বাপ্পী দাস ওরফে সাগর (৩৫) কে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুই সহযোগী ব্রাহ্মণবাড়িয়ার তোফাজ্জল ওরফে তাফাজ্জুল হোসেন এবং মো. বাবুল হোসেনকে গ্রেফতার করা হয়। বাবুলের হেফাজত থেকে একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পরবর্তীতে পুলিশের জিজ্ঞাসাবাদে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার পলতাকান্দা এলাকার জাকির হোসেন পটলের ছেলে সোহানের বাড়ি থেকে মামলার মূল চোরাই রয়্যাল এনফিল্ডসহ আরও তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে আদালতের নির্দেশে ৫ দিনের পুলিশ হেফাজতে এনে তাদের জিজ্ঞাসাবাদে আরও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

মোট ৫টি মোটরসাইকেল উদ্ধার এবং চোরচক্রের ৩ সদস্য গ্রেফতারের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে চলমান একটি বড় অপরাধ চক্রের কৌশল উন্মোচিত হয়েছে। তারা ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন থানা এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে সেগুলো বিক্রি করতো কিশোরগঞ্জের ভৈরব এলাকার সোহানের কাছে। বর্তমানে সোহানকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

মৌলভীবাজার সদর থানার ওসি গাজী মো. মাহবুবুর রহমান জানান, ‘এটি একটি সুপরিকল্পিত ও সংঘবদ্ধ চক্র, যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলার মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত। আমরা আরও তথ্য সংগ্রহে কাজ করছি এবং চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মৌলভীবাজারে চোরচক্রের কাছ থেকে ৫ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৩

আপডেট সময় : ০১:৩৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫