সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

ভোটের মাঠে একসাথে কাজ করবে তিন বাহিনী : জাহাঙ্গীর আলম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫ ১২০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সেনাবাহিনীর পাশাপাশি নৌ ও বিমানবাহিনীকেও প্রয়োজন অনুযায়ী কাজে লাগানো হবে। জনগণের নিরাপত্তা ও শান্তিপূর্ণ ভোটগ্রহণই আমাদের অগ্রাধিকার এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘সাম্প্রতিক সময়ে ছাত্র, যুব ও রাজনৈতিক নেতা নুরুল হক নুরুর ওপর হামলা প্রসঙ্গে তিনি বলেন, ‘নুরু একজন জাতীয় পর্যায়ের নেতা। তার ওপর হামলার ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সরকার চায়, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

অন্যদিকে সিলেটের সাদাপাথর কাণ্ড নিয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘সিলেটের গোয়াইনঘাটে সাদাপাথর লুট এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতিবেদন নিয়ে আমরা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি। প্রতিবেদনটি সত্য প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে যদি তা অসত্য হয়, তবে দুদকের সংশ্লিষ্টদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভোটের মাঠে একসাথে কাজ করবে তিন বাহিনী : জাহাঙ্গীর আলম

আপডেট সময় : ০৪:১৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫