সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে নিত্যপণ্যের দামে তেমন কোনো প্রভাব পড়বে না – বাণিজ্যমন্ত্রী সিলেটে পুলিশের অভিযানে গ্রেফতার ৫৯ সিলেটে ৩ ফার্মেসিতে অভিযান, অর্ধলক্ষ টাকা জরিমানা সিলেটে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করতে চাই: বাণিজ্যমন্ত্রী সিলেট ট্রিপল মার্ডার বাবুলকে ২ দিনের রিমান্ডে সিলেট নগর ভবনে জাসাস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সিলেট মদীনা মার্কেট এলাকা পরিদর্শনকালে সিসিক প্রশাসক সবার সহযোগিতায় উন্নত ড্রেনেজ ব্যবস্থা গড়তে চাই ঢাকা-সিলেট মহাসড়কের কাজ জুন ২০২৯-এর মধ্যে শেষ করার লক্ষ্য- সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সিলেট কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব – মনজুর মোর্শেদ স্ব স্ব ধর্ম পালনে কোনো বাধা নেই,, এটাই বাংলাদেশ- কয়েস লোদী

মৌলভীবাজার বড়লেখায় ১৬ জনকে পুশইন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৯:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫ ১৮৪ বার পড়া হয়েছে

বড়লেখা প্রতিনিধি :

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কুমারশাইল সীমান্ত দিয়ে ৩ বাংলাদেশি ও ১৩ রোহিঙ্গাসহ মোট ১৬ জনকে ভারত থেকে বাংলাদেশে পুশইন করেছে। 

মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ৯টার দিকে বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২বিজিবি) আওতাধীন উপজেলার কুমারশাইল সীমান্ত চা-বাগান এলাকা থেকে ১৬ জনকে আটক করে লাতু ক্যাম্পের টহল দল। প্রাথমিক পরিচয় বাছাই শেষে সবাইকে বড়লেখা থানায় হস্তান্তর করেছে বিজিবি। তাদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে কুমারশাইল সীমান্ত চা-বাগান এলাকা থেকে বিজিবি নারী, পুরুষ ও শিশুসহ ১৬ জনকে আটক করে। তারা তখন উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের মধ্যে ১৩ জন রোহিঙ্গা এবং ৩ জন বাংলাদেশের নাগরিক হিসেবে পরিচয় পাওয়া গেছে। প্রাথমিক পরিচয় যাচাই-বাছাই শেষে সবাইকে বড়লেখা থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি। 

বিজিবি-৫২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আরিফুল হক চৌধুরী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাদের মধ্যে ১৩ জন রোহিঙ্গা এবং ৩ জন বাংলাদেশি। পরিচয় শনাক্ত করে সবাইকে বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা জানান, বিএসএফের পুশইনকৃত ৩ বাংলাদেশি ও ১৩ রোহিঙ্গা নাগরিকের নাম-ঠিকানা নিশ্চিত করে বিজিবি তাদের থানায় সোপর্দ করেছে। বাংলাদেশিদের আত্মীয়-স্বজনদের খবর দেওয়া হয়েছে। স্বজনদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হবে। রোহিঙ্গাদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মৌলভীবাজার বড়লেখায় ১৬ জনকে পুশইন

আপডেট সময় : ১০:০৯:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫