সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে হামের উপসর্গে প্রাণ গেল তিন শিশুর সিলেটে শুভ উপনয়ন-সংস্কার অনুষ্ঠান ১৯ জুন মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক সিসিকের প্রশাসককে স্মারক উপহার দিল ইউএস বাংলা  সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলারপ্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট জেলা হাসপাতাল অবশেষে আনুষ্ঠানিক অনুমোদন, থাকছে যেসব সুবিধা সিলেটে আসেনি সালমান শাহ’র মরদেহ, উত্তোলনের আদেশ জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি

সিলেট পাথর উদ্ধারে অ্যাকশনে আজ থেকে শুরু চিরুনি অভিযান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪১:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫ ৫৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেটের অন্যতম পর্যটনকেন্দ্র  ‘সাদা পাথর’ থেকে লুট হওয়া পাথর উদ্ধারে অ্যাকশনে নামছে প্রশাসন। ৩দিনের আল্টিমেটাম দিয়েছিলো প্রশাসন, সেই সময় শেষ হয়েছে। ফলে মঙ্গলবার (২৬ আগস্ট) থেকে শুরু এই চিরুনি অভিযান।

জানা গেছে, অবৈধভাবে উত্তোলিত ও মাটিচাপা দিয়ে লুকানো পাথর শনাক্ত ও উদ্ধার। অবৈধ পাথর ব্যবসায়ী, দখলদার ও সংশ্লিষ্ট সিন্ডিকেটের সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনা। উদ্ধার করা পাথরগুলোকে প্রকৃত অবস্থানে ফিরিয়ে নেওয়া এবং পর্যটনকেন্দ্রগুলোর স্বাভাবিক পরিবেশ পুনরুদ্ধার করতে এই অভিযানে অংশ নেবেন জেলা প্রশাসন, পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনীর যৌথ বাহিনী। এসব ঘটনার প্রেক্ষিতে অবশেষে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিন মিয়া জানান, প্রশাসনের চিরুণি অভিযানের ভয়ে লুটকৃত সাদাপাথর স্বেচ্ছায় ফেরত দেওয়া অব্যাহত রয়েছে।

সোমবার (২৫ আগস্ট) পর্যন্ত প্রায় ২৫ লাখ ঘনফুট পাথর উদ্ধার হয়েছে। এর মধ্যে যৌথবাহিনীর অভিযানে জব্দ ও ব্যবসায়ীদের স্বেচ্ছায় ফেরত দেওয়া পাথর রয়েছে। এর মধ্যে এখনো বিভিন্ন স্থানে জব্দ করা সাড়ে ১১ লাখ ঘনফুট পাথর রয়েছে। সাদাপাথর সংলগ্ন ভোলাগঞ্জ ১০ নম্বর ঘাটে এখন পর্যন্ত সাড়ে ১৩ লাখ ঘনফুট পাথর এসেছে। জব্দকৃত পাথরের পাশাপাশি অনেক ব্যবসায়ী স্বেচ্ছায় এখানে পাথর ফেলে যাচ্ছেন। এর মধ্যে সাড়ে ৬ লাখ পাথর প্রতিস্থাপন করা হয়েছে। সোমবার সন্ধ্যা পর্যন্ত ১০ নম্বর ঘাটে ৭ লাখ ঘনফুট ও বিভিন্ন স্থানে সাড়ে ১১ লাখ ঘনফুট পাথর রয়েছে। পর্যায়ক্রমে এগুলো এনে সাদাপাথর পর্যটন কেন্দ্রে প্রতিস্থাপন করা হবে।

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম গণমাধ্যমকে বলেন, ‘প্রশাসনের দেওয়া ৩দিনের আল্টিমেটাম সোমবার শেষ হয়েছে।

৩দিনের আল্টিমেটাম শেষ হয়েছে আজ মঙ্গলবার (২৬ আগস্ট) সিলেটের লুণ্ঠিত সাদাপাথর উদ্ধারে প্রশাসনের চিরুনি অভিযান পরিচালিত হবে। পাথর লুটে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট পাথর উদ্ধারে অ্যাকশনে আজ থেকে শুরু চিরুনি অভিযান

আপডেট সময় : ১০:৪১:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫