সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

পাথর ফেরতে ডিসির দেয়া সময় শেষ হচ্ছে আজ তিন দিনের শেষ দিন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৬:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫ ৮৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

সিলেটের সাদাপাথর থেকে লুণ্ঠিত পাথর উদ্ধারে জেলা প্রশাসনের দেয়া তিন দিনের আল্টিমেটামের মেয়াদ শেষ হচ্ছে আজ মঙ্গলবার (২৬ আগস্ট)। আল্টিমেটাম শেষ হওয়ার পর থেকেই শুরু হচ্ছে প্রশাসনের চিরুনি অভিযান।

অবৈধভাবে উত্তোলিত ও মাটিচাপা দিয়ে লুকানো পাথর শনাক্ত ও উদ্ধার করা, পাথর ব্যবসায়ী ও দখলদারদের আইনের আওতায় আনা, উদ্ধার করা পাথর প্রকৃত স্থানে প্রতিস্থাপন এবং পর্যটনকেন্দ্রগুলোর স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে এ অভিযানে অংশ নেবে জেলা প্রশাসন, পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনীর যৌথ বাহিনী।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম জানিয়েছেন, পাথর লুটে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। রাজনৈতিক পরিচয় বা প্রভাবের কারণে কেউ রেহাই পাবে না। আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে যাতে প্রকৃতির ক্ষতিসাধনকারীদের বিচারের মুখোমুখি করা যায়।

এর আগে প্রশাসনের অভিযানের ভয়ে অনেক ব্যবসায়ী স্বেচ্ছায় পাথর ফেরত দিয়েছেন। সোমবার (২৫ আগস্ট) পর্যন্ত প্রায় ২৫ লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। তবে এখনো সাড়ে ১১ লাখ ঘনফুটের বেশি পাথর বিভিন্ন স্থানে জব্দ অবস্থায় রয়েছে।

প্রশাসনের হুঁশিয়ারি অনুযায়ী, নির্ধারিত সময় শেষে কারও কাছে সাদা পাথর পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এমনকি যে এলাকায় অভিযান চালিয়ে পাথর উদ্ধার হবে, সেই এলাকার জনপ্রতিনিধিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাথর ফেরতে ডিসির দেয়া সময় শেষ হচ্ছে আজ তিন দিনের শেষ দিন

আপডেট সময় : ১০:১৬:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫