সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

জাফলংয়ে পাথর লুটের ঘটনায় গ্রেফতার ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৪:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫ ১৩০ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট প্রতিনিধি :

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং জিরো পয়েন্ট থেকে পাথর লুটের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাতে উপজেলার পূর্ব জাফলং এলাকা থেকে তাদের আটক করা হয়। শনিবার (২৩ আগস্ট) আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন গোয়াইনঘাট উপজেলার মামার বাজার এলাকার মৃত শহীদ মিয়ার ছেলে আফজল হোসেন এবং লাখেরপাড় গ্রামের মন্তাজ মিয়ার ছেলে জাবেদ আহমদ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি মাসের ৭, ৮ ও ৯ আগস্ট টানা তিন দিনে জাফলং জিরো পয়েন্ট থেকে প্রায় ৪০ থেকে ৫০ হাজার ঘনফুট পাথর লুট করা হয়, যার বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা। এ ঘটনায় গত সোমবার (১৮ আগস্ট) ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আব্দুল মুনায়েম বাদী হয়ে অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে গোয়াইনঘাট থানায় মামলা (নম্বর-২৯) দায়ের করেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমদ বলেন, শুক্রবার রাতে পাথর লুটের ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জাফলংয়ে পাথর লুটের ঘটনায় গ্রেফতার ২

আপডেট সময় : ১১:০৪:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫